“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে গো জানবে তাঁরে সামান্যেরে
কে গো জানবে তাঁরে সামান্যেরে
  • Sub Title: আজব মীনরূপে সাঁই

কে গো জানবে তাঁরে সামান্যেরে।
আজব মীনরূপে সাঁই
খেলছে নীরে।।

জগতজোড়া মীন অবতার
কারণ্য বারির মাঝার
মনে বুঝে কালাকাল, বাঁধিলে বান্ধাল
অনায়াসে সে মীন ধরতে পারে।।

আজব লীলা মানুষগঙ্গায়
আলোর উপর জলময়
যেদিন শুকাবে জল, হবে সব বিফল
সে মীন পালাবে শূন্যভরে।।

মানুষগঙ্গায় গভীর অথৈ
থৈ দিলে তায় রসিক ভাই
সিরাজ সাঁইর বচন, কহিছে লালন
চুবনি খেলাম নেমে কিনারে।।

মীন; মাছ।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 খুঁজে ধন পাই কি মতে
খুঁজে ধন পাই কি মতে

খুঁজে ধন পাই কি মতে

  • Sub Title: পরের হাতে ঘরের কলকাটি।১
শহরের ষোল জনা বোম্বেটে
শহরের ষোল জনা বোম্বেটে

শহরের ষোল জনা বোম্বেটে

  • Sub Title: করিয়ে পাগল পারা নিল তাঁরা সব লুটে
জমির জরিপ একদিনেতে সারা
জমির জরিপ একদিনেতে সারা

জমির জরিপ একদিনেতে সারা

  • Sub Title: আগার পাগার আছে তোমার ঠিকেতে ঠিক করা
 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন