“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শিরনি খাওয়ার লোভ যার আছে
শিরনি খাওয়ার লোভ যার আছে
  • Sub Title: সে কি চেনে মানুষরতন দরগাতলায় মন মজেছে

শিরনি খাওয়ার লোভ যার আছে।
সে কি চেনে মানুষরতন দরগাতলায় মন মজেছে।।

সাধুর হাটে সে যদি যায়
আঁট বসে না কোন কথায়
মন থাকে তার দরগাতলায়
বুদ্ধি তার পেঁচোয় পেয়েছে।।

প্রতিমা গড়ে ভাস্করে
মনপ্রাণ প্রতিষ্ঠা করে
আবার গুরু বলে তারে
এমন পাগল কে দেখেছে।।

মাটির পুতুল গড়ে  নাচায়
আপনি মারে আপনি বাঁচায়
তাই জেনে স্বয়ং হতে চায়
লালন কয় তার সকল মিছে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

পাখি কখন জানি উড়ে যায়

  • Sub Title: একটা বদ হাওয়া লেগে খাঁচায়
 এখন আর ভাবলে কি হবে
এখন আর ভাবলে কি হবে

এখন আর ভাবলে কি হবে

  • Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন