“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীল

বাংলার কবিয়াল জগতে কিংবদন্তির পুরুষ ; ‘মাইজভাণ্ডারি গানের বরপুত্র', কবিয়াল রমেশ শীল। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শ্রী রমেশ চন্দ্র সরকার এই নামে ‘রমেশ' ভনিতায় এ পর্যন্ত সংকলিত তাঁর মাইজভাণ্ডারী গানের সংখ্যা সাড়ে তিন শতাধিক। ভাণ্ডারি গানের বইয়ের সংখ্যা ৯ টি : আশেকমালা, শাস্তিভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পন, ভাণ্ডারে মওলা, মানববন্ধু ও এস্কে সিরাজিয়া।

  • প্রেম করে হল একি যাতনা

    • Sub Title: আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা

    প্রেম করে হল একি যাতনা, বন্ধু এলোনা।
    আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা।।

  • আর খটিস না ভূতের বেগার

    • Sub Title: তোর দিলের মাঝে ডুব দিয়া দেখ সাক্ষী তোর পরোয়ার দেগার

    আর খটিস না ভূতের বেগার, আর খটিস না ভূতের বেগার।
    তোর দিলের মাঝে ডুব দিয়া দেখ সাক্ষী তোর পরোয়ার দেগার।

  • হায়রে বন্ধুর প্রেম জ্বালা ঘুম

    • Sub Title: ঘুম ঘোরে চমকি উঠি বিনে চিকন কালা

    হায়রে বন্ধুর প্রেম জ্বালা
    ঘুম ঘোরে চমকি উঠি বিনে চিকন কালা।।

  • নিজের খবরনি নিজে রাখ

    • Sub Title: নিজের খবর জানতে হলে তুমি কে এই বিচারে থাকরে

    নিজের খবরনি নিজে রাখ রে বন্ধুগণ,
    নিজের খবর জানতে হলে তুমি কে এই বিচারে থাকরে।

  • মাটির মুর্তির পূজা ছেড়ে

    • Sub Title: সপ্তদ্বিপ আঠার আলম মানুষের ভিতর

    মাটির মুর্তির পূজা ছেড়ে মানুষ পূজা কর।
    সপ্তদ্বিপ আঠার আলম মানুষের ভিতর।

  • নূরি মাওলা মাইজভাণ্ডারী তৌহিদের সর্দার

    • Sub Title: পলকে পলকে করে লাখে লাখে পার

    নূরি মাওলা মাইজভাণ্ডারী তৌহিদের সর্দার।
    পলকে পলকে করে লাখে লাখে পার।

  • হরদম গাহিব আমি বন্ধুর

    • Sub Title: মাইজভাণ্ডারী মাওলা, আমার পরাণের পরাণ

    হরদম গাহিব আমি বন্ধুর প্রেমের গান।
    মাইজভাণ্ডারী মাওলা, আমার পরাণের পরাণ।

  • আমার বন্ধুর জন্য মন উদাসি

    • Sub Title: পরাণে তাহারে চায়

    আমার বন্ধুর জন্য মন উদাসি গো বিচ্ছেদ জ্বালায় জীবন যায়,
    পরাণে তাহারে চায়।
    আমি লোকের মন্দ পুষ্প চন্দন গো সখি,

  • প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে

    • Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ

    প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে প্রেমাগুনে।
    (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ,

  • আজব কারিগর বন্ধু

    • Sub Title: প্রেম কাচারি তৈয়ার করি লুকায়ে আছে তার ভিতর

    আজব কারিগর বন্ধু আজব কারিগর।
    প্রেম কাচারি তৈয়ার করি লুকায়ে আছে তার ভিতর।।

  • পরাণ বন্ধু বিনেরে পরাণ

    • Sub Title: ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে

    পরাণ বন্ধু বিনেরে পরাণ আমার যায়,
    ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে।

  • বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে

    • Sub Title: করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে

    বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে।
    করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে।

  • প্রেম নদীর দুই ধারা

    • Sub Title: এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা

    প্রেম নদীর দুই ধারা,
    এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা।

  • মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া

    • Sub Title: (মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ

    মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া রে মনব।
    (মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ,

  • পরাণ বন্ধুয়া রসিক রতন

    • Sub Title: করিয়ে আমি পেলেম না তারে

    পরাণ বন্ধুয়া রসিক রতন এত যতন
    করিয়ে আমি পেলেম না তারে।

  • মায়ার ধোকায় বোকা হয়ে

    • Sub Title: আপন ঘরে গোপন বন্ধু খুলে দেখ জ্ঞান নয়ন

    মায়ার ধোকায় বোকা হয়ে কারে কর অন্বেষণ।
    আপন ঘরে গোপন বন্ধু খুলে দেখ জ্ঞান নয়ন।

  • বন্ধু কোথায় রইলে ও আমারে

    • Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী

    বন্ধু কোথায় রইলে ও আমারে
    শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী

  • তৌহিদে পাইবে খোদা

    • Sub Title: তৌহিদে হাছেল হয় ছমিউন মাবুদ

    তৌহিদে পাইবে খোদা অজুদে মজুদ,
    তৌহিদে হাছেল হয় ছমিউন মাবুদ।

  • বহু বাধা আছে যেই পথে

    • Sub Title: ভয় করলে তুই পারবি নারে পার হতে

    বহু বাধা আছে যেই পথে,
    ভয় করলে তুই পারবি নারে পার হতে।
    কত ঝড় ঝাপটা চলিয়ে যাবে অটল থাকবি তাহাতে।।

  • নিজের বুঝা নিজে বুঝি

    • Sub Title: বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার

    নিজের বুঝা নিজে বুঝি ফরাজী ভাই হিংসা ছাড়।
    বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার।।

  • শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়

    • Sub Title: বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়

    শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়,
    বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন