“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী

বন্ধু কোথায় রইলে ও আমারে
শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী

শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী

বন্ধু কোথায় রইলে ও আমারে ছাড়িয়া-রে।

দিল ঈমানে জানি তুমি রহিম রহমান,
ধনি আর দরিদ্র তোমার কাছে এক সমান,
পুণ্যবান পাপীরে সদা সমান কর দয়া।
আমি এ অধীন জনে চাওনা ফিরিয়া।।

(বন্ধুরে) যে দেশে নাই চৈত্র মাস আর নাই সোমবার,
সেই দেশে বসতি করি বাসনা আমার,
চৈত্র মাসের বাইশ তারিখ আর সোমবার পাইয়া,
অসময়ে গেলা ছাড়ি বুকে শেল মারিয়া।।

(বন্ধুরে) তোমার আশ্রিতা আমি গাছে যেন লতা,
প্রাণ খুলে বলিতাম কত দুঃখের সুখের কথা,
কত আশা করেছিলাম তোমারে পাইয়া।
বিনা দোষে গেলে মোরে সাগরে ভাসাইয়া।।

(বন্ধুরে) যে দিনে তোমার রূপ হেরিলাম নয়নে,
মুহুর্মুহু রূপ রাশি ভাসে আমার মনে,
নগরের ভিখারি সাজি তোমার নাম নিয়া,
রমেশের প্রাণ শান্ত কর দরশন দিয়ারে।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

জান প্রাণে ভালবাসি

  • Sub Title: গাউসে আজম নায়েবে হক্ মেরে প্রাণ প্রাণ
কবিয়াল রমেশ শীল

গুরুজিকো নাম জপরে মনুয়া

  • Sub Title: গুরুজিকো চরণ মে বহুত মেওয়া হ্যায় নফর বনকে রেনা রে (মনুয়া)
রাধারমণ দত্ত

আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা

  • Sub Title: কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা ধু
দুর্বিন শাহ

লা-ইলাহার বাগানেতে

  • Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
কবিয়াল রমেশ শীল

প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি

  • Sub Title: পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া
রাধারমণ দত্ত

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

  • Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা
হাসন রাজা

ও মন রইলে রে ফিকির

  • Sub Title: দম থাকিতে করলে না ইলাল্লাহর জিকির
রাধারমণ দত্ত

মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে

  • Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
শাহ আব্দুল করিম

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

  • Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
মাইজভাণ্ডারী গান

প্রেমিকে নামাজ পড়েনা

  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
রাধারমণ দত্ত

এমন সুন্দর শ্যামল বনবেহারী

  • Sub Title: তারে হৃদিয়ে রাখিয়ে সদায় গো হেরি
হাসন রাজা

ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি

  • Sub Title: কিসের সাজে সাজাও ঘরবাড়ি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন