“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীল

বাংলার কবিয়াল জগতে কিংবদন্তির পুরুষ ; ‘মাইজভাণ্ডারি গানের বরপুত্র', কবিয়াল রমেশ শীল। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শ্রী রমেশ চন্দ্র সরকার এই নামে ‘রমেশ' ভনিতায় এ পর্যন্ত সংকলিত তাঁর মাইজভাণ্ডারী গানের সংখ্যা সাড়ে তিন শতাধিক। ভাণ্ডারি গানের বইয়ের সংখ্যা ৯ টি : আশেকমালা, শাস্তিভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পন, ভাণ্ডারে মওলা, মানববন্ধু ও এস্কে সিরাজিয়া।

  • সবাই বলে আমি আমি

    • Sub Title: স্বরূপে নিরূপে আমি এক আমির ভাব দুই প্রকার

    সবাই বলে আমি আমি, আমি চিনা হল ভার,
    স্বরূপে নিরূপে আমি এক আমির ভাব দুই প্রকার।।

  • মন ছেড়ে দে খুটি নাটি

    • Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি

    মন ছেড়ে দে খুটি নাটি, মন ছেড়ে দে খুটি নাটি।
    ভাব মাওলা ধনের কদম দুটি।

  • মন মাঝি ভাই ধীরে চালাও

    • Sub Title: সমুদ্রের উত্তাল তরঙ্গে ও মাঝি ভাই দেখে হইসনা বোকা

    মন মাঝি ভাই ধীরে চালাও প্রেমের নৌকা,
    সমুদ্রের উত্তাল তরঙ্গে ও মাঝি ভাই দেখে হইসনা বোকা,

  • আমি নাচনা ভালবাসিরে ভাই

    • Sub Title: যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী

    আমি নাচনা ভালবাসিরে ভাই নাচনা ভালবাসি।
    যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী।।

  • মন অহঙ্কারে দিন কাটালি

    • Sub Title: তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে

    মন অহঙ্কারে দিন কাটালি মানুষ হবি কেমন করে।
    তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে।।

  • নূরের শহর নূরের লহর

    • Sub Title: নূরের রোশন দেখবি যদি, আয় চলে আয় মাইজভাণ্ডারে

    নূরের শহর নূরের লহর, নূরে নূরে খেলা করে।
    নূরের রোশন দেখবি যদি, আয় চলে আয় মাইজভাণ্ডারে।

  • চলরে মন মাইজভাণ্ডারে খেলতে

    • Sub Title: মাইজভাণ্ডারী বাবা আমার নূরের পুতুলা

    চলরে মন মাইজভাণ্ডারে খেলতে প্রেম খেলা।
    মাইজভাণ্ডারী বাবা আমার নূরের পুতুলা।।

  • অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি

    • Sub Title: অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়

    অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি, লীলা কর বিশ্বময়।
    অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়।।

  • আরে উজান গাঙ্গের নাইয়া

    • Sub Title: (মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া

    আরে উজান গাঙ্গের নাইয়া, বাতাস বুঝি ছাড় নৌকা আগার দিকে চাইয়া।
    (মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন