“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীল

বাংলার কবিয়াল জগতে কিংবদন্তির পুরুষ ; ‘মাইজভাণ্ডারি গানের বরপুত্র', কবিয়াল রমেশ শীল। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শ্রী রমেশ চন্দ্র সরকার এই নামে ‘রমেশ' ভনিতায় এ পর্যন্ত সংকলিত তাঁর মাইজভাণ্ডারী গানের সংখ্যা সাড়ে তিন শতাধিক। ভাণ্ডারি গানের বইয়ের সংখ্যা ৯ টি : আশেকমালা, শাস্তিভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পন, ভাণ্ডারে মওলা, মানববন্ধু ও এস্কে সিরাজিয়া।

  • হিংসা নিন্দা কর কি কারণ

    • Sub Title: অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ

    শুন ছুফিগণ হিংসা নিন্দা কর কি কারণ
    অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ ।।

  • আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা

    • Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা

    আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা,
    তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা

  • আশেকের পেয়ারা বাবা মাওলানা

    • Sub Title: নূরের ছবি, হাবিব নবী, মাওলানা

    আশেকের পেয়ারা বাবা মাওলানা
    নূরের ছবি, হাবিব নবী, মাওলানা ।।

  • পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি

    • Sub Title: পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি

    তোমার রূপের নিশাতে আমি পাগল হয়েছি।
    পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি।

  • সদা আল্লাহু আল্লাহু জপরে মন

    • Sub Title: নয়ন জুড়াবে হেরে নূরের রৌশন

    সদা আল্লাহু আল্লাহু জপরে মন,
    নয়ন জুড়াবে হেরে নূরের রৌশন।

  • ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত

    • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়

    ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত দেখবি আয়
    আজব শানে খেলে আমার বাবা মাওলানায়

  • সার বুঝেছি তুমি বিনে

    • Sub Title: ইছমে আজম গাউছুল আজম আমার বাবা মাওলানা

    সার বুঝেছি তুমি বিনে আমার আর কেহ নাই আপনা।
    ইছমে আজম গাউছুল আজম আমার বাবা মাওলানা ।।

  • চলরে মন মাল কিনিতে

    • Sub Title: মাওলার বাজারে মনুয়া মাইজভাণ্ডারে

    চলরে মন মাল কিনিতে মাওলার বাজারে
    মাওলার বাজারে মনুয়া মাইজভাণ্ডারে

  • আর কত কাঁদাবে মোরে

    • Sub Title: (আমার) কাঁদিয়ে জনম গেল, তোমার দয়া হইলনা

    আর কত কাঁদাবে মোরে ওরে দয়াল মাওলানা
    (আমার) কাঁদিয়ে জনম গেল, তোমার দয়া হইলনা।

  • ভাণ্ডারী রহিম রহমান

    • Sub Title: কে বুঝিতে পারে তোমার কুদরেতিরি শান

    ভাণ্ডারী রহিম রহমান,
    কে বুঝিতে পারে তোমার কুদরেতিরি শান ।

  • জাহের বাতেনে আমার মাওলানা

    • Sub Title: মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা

    জাহের বাতেনে আমার মাওলানা ।
    মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা।

  • পরাণ কাঁদে তোমারি লাগিয়া

    • Sub Title: (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি

    পরাণ কাঁদে তোমারি লাগিয়ারে বন্ধু
    (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি,

  • এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার

    • Sub Title: এস্কেতে মজিয়া প্রভু সৃজিল সংসার

    মাওলার এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার।
    এস্কেতে মজিয়া প্রভু সৃজিল সংসার।

  • দিন কাটালাম তোমারে ভাবিয়া

    • Sub Title: দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ

    ওরে পরাণের বন্ধুরে দিন কাটালাম তোমারে ভাবিয়া ।
    দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ,

  • দেখে যারে মাইজভাণ্ডারে আজব রঙের ফুল

    • Sub Title: ঝাঁকে ঝাঁকে উড়ে পরে আশেক অলি কুল

    দেখে যারে মাইজভাণ্ডারে আজব রঙের ফুল ।
    ঝাঁকে ঝাঁকে উড়ে পরে আশেক অলি কুল ॥

  • প্রাণের তুল্য মওলা ধন

    • Sub Title: নিত্য তোমায় হয় স্মরণ

    প্রাণের তুল্য মওলা ধন
    নিত্য তোমায় হয় স্মরণ ॥

  • আমার উপায় কি হবে বল

    • Sub Title: ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল

    আমার উপায় কি হবে বল
    ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল ।
    ঘরের মানুষ বাহিরে এনে, মোরে ফেলাই কই গেল ।।

  • নিদানের বন্ধু আমার

    • Sub Title: গাওচুল আজম মাইজভাণ্ডারী গাওচুল আজম মাইজভাণ্ডারী

    নিদানের বন্ধু আমার গাওচুল আজম মাইজভাণ্ডারী,
    গাওচুল আজম মাইজভাণ্ডারী গাওচুল আজম মাইজভাণ্ডারী

  • হক ভাণ্ডারী হক ভাণ্ডারী শুনি জগতময়

    • Sub Title: দুনিয়াতে ঢংকা বাজে হক ভাণ্ডারীর জয়

    হক্ ভাণ্ডারী হক্ ভাণ্ডারী শুনি জগতময় ।
    দুনিয়াতে ঢংকা বাজে হক ভাণ্ডারীর জয়।

  • দুনিয়া সরকারী খামার

    • Sub Title: কত চাষা আবাদ করে এসে বারে বার

    দুনিয়া সরকারী খামার, দুনিয়া সরকারী খামার,
    কত চাষা আবাদ করে এসে বারে বার।।

  • প্রণমি চরণে দীনহীন সন্তানে

    • Sub Title: বিশ্বপতি তুমি পরম দয়াল

    প্রণমি চরণে, দীন হীন সন্তানে
    বিশ্বপতি তুমি পরম দয়াল।
    করুণা নয়নে, চাও দীন পানে।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন