“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ

প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে প্রেমাগুনে।
(প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ,

(প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ,
কভু তাহা ভাবি নাই জীবনে।
কুল মান সকলি গেল আপনজন বেগানা হল,
নিরাশ্রয়ে আছি নিশিদিনে।

(প্রাণ বন্ধুয়ারে) খলিল মুছা জাকরিয়া প্রেমের পরীক্ষা দিয়া,
পাশ হইয়ে গেল এই কয় জনে।
আমাদের কি প্রেম শিক্ষা, কারে কর এই পরীক্ষা,
পাশ ফেল আমার তোমার ঐ চরণে।।

(প্রাণ বন্ধুয়ারে) লেগে তোমার রূপের নিশা হারালেম দুনিয়ার দিশা,
বহু আশা জাগে মনে মনে।
যদি তোমারে পাই, ধন রত্ন নাহি চাই,
দয়ায় বঞ্চিত কর কি কারণে।।

(প্রাণ বন্ধুয়ারে) যদি জোলেখা হতাম, ইউসুফ বলে দিন কাটাতাম,
একদিন পাইতাম আশা থাকতে মনে।
মজনু হলে লায়লা করি, কত করতাম দৌড়াদৌড়ি,
সেই ভাগ্য নাই পাইব কেমনে।

(প্রাণ বন্ধুয়ারে) এই কি তোমার ভালবাসা, কুল ধর্ম কর্ম নাশা,
পাগল করে ফিরাও কত জনে।
রমেশ কয় দয়া এক বিন্দু, পেলে পার হয় ভব সিন্ধু,
এই আশায় ভয় করে রয় মস্তানে।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে

  • Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
রাধারমণ দত্ত

বাজায় বাঁশি ঘনাইয়া ওগো

  • Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
হাসন রাজা

পাগল রে তরাইও নিজে নিজে

  • Sub Title: তোমার পাগল হাসন রাজায় না বুঝে
আর, কতদুরে আছ, প্রভু

আর, কতদুরে আছ, প্রভু

  • Sub Title: কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?
মাইজভাণ্ডারী গান

আমার অন্তর বিদিয়া গেল

  • Sub Title: আমার গৃহে থাকা হল দায়, কুকিলের বংছে
রাধারমণ দত্ত

আমায় নিয়ে ব্রজে চল যাই রে ভাই রে নিতাই

  • Sub Title: অনেক দিন হয় ব্ৰজছাড়া প্ৰাণে শান্তি নাহি পাই
রাধারমণ দত্ত

পাষাণ মন তোর গইয়া যায় রে দিন

  • Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
রাধারমণ দত্ত

পতিত পাবন নাম শুনিয়া

  • Sub Title: দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে
রাধারমণ দত্ত

আমি নালিশ করি রাজ দরবারে

  • Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
আজ এই মেঘে ঢাকা রাত

আজ এই মেঘে ঢাকা রাত

  • Sub Title: আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
শাহ আব্দুল করিম

আর কি আশা পুরিবে আমার

  • Sub Title: দারুণ বিধি হইল বাদি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন