ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
এই মানুষে সেই মানুষ আছে
কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
এই মানুষে সেই মানুষ আছে।
কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে॥ -
ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
ভুলনা বৈদিক ভুলেতে
ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
ভুলনা বৈদিক ভুলেতে।। -
একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়
ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়
একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়।
ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়।। -
মনে রে বুঝাবো কত
যে পথে মরণ ফাঁসি
মনে রে বুঝাবো কত।
যে পথে মরণ ফাঁসী
সেই পথে মন সদায় রত।। -
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।
-
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই।
দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই॥ -
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কাম নদীর তুফান।। -
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী।
দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি।। -
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।। -
পড়ে ভূত আর হোসনে মনরায়
কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়
পড়ে ভূত আর হোসনে মনরায়।
কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়।। -
পড়গা নামাজ জেনে শুনে
নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে
পড়গা নামাজ জেনে শুনে
নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে।। -
হক নাম বল রসনা
যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা
হক নাম বল রসনা
যে নাম স্মরণে রে মন
যাবে জঠর যাতনা।। -
আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়
আমি কথার অর্থ ভারি, আমি সে তো আমি নই
আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।
আমি কথার অর্থ ভারি, আমি তো সে আমি নই।। -
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
হিন্দু মুসলমান দুইজন দুইভাগে
ফকিরি করবি ক্ষেপা কোন রাগে।
হিন্দু মুসলমান দুইজন দুইভাগে।। -
সেই কালা চাঁদ নদে এসেছে
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।। -
এসো হে প্রভু নিরঞ্জন
এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন
এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন
এসো হে প্রভু নিরঞ্জন।। -
নাপাকে পাক হয় কেমনে
জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে
নাপাকে পাক হয় কেমনে।।
জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে।। -
নবী দিনের রাসুল খোদার মশগুল
ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল
নবী দিনের রাসুল খোদার মশগুল।
ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল।। -
সোনার মান গেল রে ভাই
বেঙ্গা এক পিতলের কাছে
সোনার মান গেল রে ভাই
বেঙ্গা এক পিতলের কাছে।
শাল পটকের কপালের ফের
কুষ্টার বোনাতে দেশ জুড়েছে।। -
ভাঙল কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠান
কুষ্টিয়ার ছেউড়িয়ায় সাঙ্গ হলো বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৯তম তিরোধান দিবস অনুষ্ঠান। “বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে” বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই আধ্যাত্মিক বানীর শ্লোগানে ১২৯তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীতে চলা তিনদিন ব্যাপী লালন স্বরনোৎসব শেষ হয়েছে।
পাতা 2 এর 18