এই শীতে আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

Select your language

নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে

জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে

নাপাকে পাক হয় কেমনে।।
জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে।।

কেতাবে খবর জানা যায়
নাপাক জলে জান পয়দা হয়
ধুলে কি তা পাক করা যায়
আসল নাপাক যেখানে।।

মানুষের বীজে হয়না ঘোড়া
ঘোড়ার বীজে হয়না ভেড়া
যে বীজ সেই গাছ মূলূক জোড়া
দেখিতে পাই নয়নে।।

ভিতরে লালসের থলি
উপরে জল ঢালা-ঢালি
লালন বলে মন মুছল্লি
কিসে তোর হয়না মনে।।

শিল্পীঃ- মিজান শাহ্‌

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন