“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

সেই কালা চাঁদ নদে এসেছে
সেই কালা চাঁদ নদে এসেছে

ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই

ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।।

মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তাঁর কেমন রীতি।
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে বুঝিয়েছে।।

ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়।
রাঁধা বলে কাঁদছে এখন
তাঁরে কতো কাঁদিয়েছে।।

ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হলো।
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে।।

শিল্পীঃ- দিল আফরোজ রেবা

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন