“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পড়গা নামাজ জেনে শুনে
পড়গা নামাজ জেনে শুনে
  • Sub Title: নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে

পড়গা নামাজ জেনে শুনে
নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে।।

শতদল কমলের কালার
আসন স্বর্ণ সিংহাসনে
খেলছেন খেলা বিনোদ কালা
এই মানুষের প্রাণ ভূবনে।।

মানুষে মানুষ কামনা
সিদ্ধ করো বর্তমানে
চৌদ্দ ভূবন ফিরায় নিশান
ঝলক দিচ্ছে নয়ন কোণে।।

মূর্শিদের মেহেরে মোহর
যার খুলেছে সেই জানে
লালন বলে, ঘরে থুয়ে ধন
খুঁজিস কেন বনে বনে?

শিল্পীঃ- ফরিদা পারভীন

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই

আশাসিন্ধু তীরে বসে আছি সদাই

  • Sub Title: সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায়
 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন