“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
  • Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়

দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
গরিব যারা হয় তারা কি তোমার নয়
তবে কেন দয়াময় দয়া হয় না।।

থাকে ভাঙা ঘরে কত কষ্ট করে
অনাহারে মরে অন্ন জোটে না
হলে দারুণ ব্যাধি নাই তার ঔষধি
দারুণ বিধি তোমার ভাব বুঝি না।।

কেহ ভিক্ষা করে ফিরে দ্বারে দ্বারে
তবু স্মরণ করে নাম ভোলে না
দীনহীন জনে ডাকে আকুল প্রাণে
দুঃখের আগুনে একটু জল ছিটাও না।।

নিরুপায় যারা ডেকে ফিরে তারা
দাও না তুমি সাড়া, করো ঘৃণা
বুঝিলাম এখন গরিব তোমার দুশমন
কাঁদিয়া ডাকিলে যখন মন গলে না।।

আবদুল করিম বলে তব দয়া হলে
অকূলে কূল মিলে দুঃখ রয় না
তুমি দয়ার সিন্ধু দাও না একবিন্দু
কাজে তুমি ধনীর বন্ধু, গরিবের না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে

দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে

  • Sub Title: কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে
এ কী হরষ হেরি কাননে
এ কী হরষ হেরি কাননে

এ কী হরষ হেরি কাননে

  • Sub Title: পরান আকুল স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন