“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বলো স্বাধীন বাংলা মোদের
বলো স্বাধীন বাংলা মোদের
  • Sub Title: মাতৃভূমির জয়

বলো স্বাধীন বাংলা মোদের
মাতৃভূমির জয়
প্রাণপণে প্রতিজ্ঞা কর
ছেড়ে দাও মরণের ভয়।।

পাকিস্তান আসার পরে
যা ঘটিল তেইশ বৎসরে
মনের দুঃখ বলবো কারে
এই দুঃখ আর বলবার নয়।
আজও তারা শক্তির বলে
দারুণ শোষকের দলে
বিনাশিতে চায় সমূলে
আর বা কত প্রাণে সয়।।

বাঙালি যুবকের দল
চল্‌ মুক্তির সংগ্রামে চল্‌
তোরাই দেশের সহায়-সম্বল
পাছে হটার সময় নয়।
ধরো ধরো অস্ত্র ধরো
বাংলা মোদের মুক্ত করো
মনের দুর্বলতা ছাড়ো
আমাদের জয় সুনিশ্চয়।।

ভেবেছিল শত্রু দলে
জুলুম অত্যাচারের বলে
রাখিবে পায়ের তলে
মনিব রবে সব সময়।
বীর বাঙালি বীরবিক্রমে
জেগে উঠল ধরাধামে
ইয়াহিয়া ছিল ভ্রমে
পেয়েছে ঠিক পরিচয়।।

শপথ নেও বাঙালি যত
বাঁচলে বাঁচব বাঁচার মতো
আর আমরা হবো না নত
যদি হয় বিশ্বপ্রলয়।।

কত ভাই বোন মুক্তির তরে
প্রাণ দিয়েছে অকাতরে
চিরদিন কেউ বাঁচে না রে
বাউল আবদুল করিম কয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

  • Sub Title: ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও
পিরিতি কি সকলে জানে
পিরিতি কি সকলে জানে

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
খোদে খোদার প্রেমিক যে জনা
খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

  • Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন