“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: এক ছেলে এক মাইয়া

আমরা দুইজন সুখী মোদের
এক ছেলে এক মাইয়া
মাবুদ আল্লার দয়ার বলে
আছি জান বাঁচাইয়া।।

করলেন যারা বিয়ে শাদি
সুখের সংসার খোঁজো যদি
বুঝে নেও ভেদবিধি
জ্ঞানীর আশ্রয় নিয়া।।

অধিক সন্তান জন্ম দিলে
পড়িয়া ভবের ভেজালে
দিন যাইত বিষম গোলমালে
দেখি যে ভাবিয়া।।

বেদাই ভাই নয়জনের বাপ
এখন গায় পাগলের প্রলাপ
আমরা করি রস-আলাপ
দুই জনে বসিয়া।।

আবদুল করিম বলে আমার
আসলে ছোট পরিবার
তবু চলে না সংসার
দুই বেলা ভাত খাইয়া।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

মন বেটা তুই কোন সাধনে

  • Sub Title: প্রেমের অর্থ না বুঝিয়ে কামুক হয়ে দিন কাটালি
রাধারমণ দত্ত

নিদয়া হবে বলি আগেতে না জানি বন্ধু শ্যাম গুণমণি

  • Sub Title: আমি তোমার তুমি আমার ভিন্ন নাই যে জানি
মাইজভাণ্ডারী গান

প্রেমের কি পদোক্তর ভাই

  • Sub Title: পর্বত গগণ গিয়াছে ডরাই
মাইজভাণ্ডারী গান

মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা - লিরিক্স - Amiry official

  • Sub Title: কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা
রাধারমণ দত্ত

উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে

  • Sub Title: সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
দুর্বিন শাহ

কুদরতেতে করিম সোবাহান

  • Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন
মাইজভাণ্ডারী গান

দিল তরপ্তা হায় হামারা

  • Sub Title: গাউসুল আজম মাইজভাণ্ডারী ছর্ গোরো হে আউলিয়া
রাধারমণ দত্ত

কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া

  • Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
দুর্বিন শাহ

ব্রজের কথা স্মরণ হইল

  • Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
হাসন রাজা

ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি

  • Sub Title: কিসের সাজে সাজাও ঘরবাড়ি
শাহ আব্দুল করিম

আমরা স্বাধীন দেশে থাকি

  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন