আগের বাহাদুরী এখন গেল কই
চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই।।মাথায় চুল পাকিতেছে মুখে দাঁত নড়ে গেছে
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই।
মন চলে না রঙতামাশায় আলস্য এসেছে দেহায়
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে
ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই।
আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না
আগের মতো কথা কয় না, নাচে না রঙের বাড়ই।।ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম
সময়ের মূল্য না দিলাম তাই তো জবাবদিহি হই।
যা হবার তা হয়ে গেছে আবদুল করিম ভাবিতেছে
এমন এক দিন সামনে আছে, একেবারে করবে সই।।
আগের বাহাদুরী এখন গেল কই
- Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিমাই রে ওরে নিমাই এমন কেন হইলে রে নিমাই
- Sub Title: এমন কেন হইলে
ডাকলে দয়া করো বলে
- Sub Title: সকলের জানা
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
- Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার
ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়
- Sub Title: হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই
দূতী কইও গো বন্ধু রে
- Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
আজি যত তারা তব আকাশে
- Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে
প্রেম শিখালাম যারে হাত ধরি
- Sub Title: দেখো দেখো সজনী দিবারজনী
প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে
- Sub Title: যাইতে পারি না আর কুল রাখিতে
একবার তোরা মা বলিয়া ডাক
- Sub Title: হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
মন, মানুষ সত্য জান বল যাও কোথায়
- Sub Title: বল যাও কোথায়
বাংলা
English 
Comments