আরে ও কৃষক মজুর ভাই
একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
সাত বৎসরের লীগ
শাসনে সোনার অঙ্গ ছাই রে
ও ভাই সোনার অঙ্গ ছাই
এক মুখে বলি কত
যত দুঃখ পাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
কেউ করতেছে এ জগতে
বেহেস্তের বাদশাই রে
ও ভাই বেহেস্তের বাদশাই
আমরা দেশের মজুর চাষি
আমরার ভাগ্যে ছাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
শিক্ষা দীক্ষা না হইলে
চাকুরির আশা নাই রে
ও ভাই চাকুরির আশা নাই
আমরা মধ্যে মধ্যে একদুজনে
চৌকিদারি পাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
রোদে পুড়ি মেঘে ভিজি
লাঙ্গল চালাই আমরা ফসল ফলাই
ভাই ফসল ফলাই
খাবার বেলা ভাত মিলে না
রোগে ঔষধ নাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
আওয়ামী লীগের কাজের ফলে
ক্ষুধায় অন্ন পাই
ভাই রে ক্ষুধায় অন্ন পাই
নইলে এবার শ্মশান আর
করে হইত ঠাঁই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
জনাব শহিদ-ভাসানীর
গুণের সীমা নাই
ভাই রে গুণের সীমা নাই
অল্পদিনে যা করেছেন
ধন্যবাদ জানাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
যে মোদের উপকার করে
আমরা তাকে চাই
ভাই রে আমরা তাকে চাই
স্বার্থভোগী শত্রুর দলের
মুখে পড়ক ছাই
রে কৃষক মজুর ভাই।।ও ভাই রে ভাই
বাউল আবদুল করিম বলে
পূর্ণ স্বাধীন চাই
ভাই রে পূর্ণ স্বাধীন চাই
এক যদি সব হইতে পারি
কারে বা ডরাই
রে কৃষক মজুর ভাই।।
আরে ও কৃষক মজুর ভাই
- Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
- Sub Title: কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া
ও মন মাঝি রে
- Sub Title: ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ
যার কূল নিলে কূল পাইতে পারি আমি
- Sub Title: গেলাম কৈ ধু
গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো
- Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
সখি তোরা যাও গো
- Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়
- Sub Title: হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
- Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ
- Sub Title: কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী
- Sub Title: কেন নয়নে আসে বারি
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
- Sub Title: সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়
কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- Sub Title: আমার সালাম কইও দরবারে নবির
গুরু বিনে সন্ধান কে জানে
- Sub Title: সে ভেদ জাহের নয় তা বাতেনে
বাংলা
English 
Comments