আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে।।বাংলা মায়ের মুখের হাসি
প্রাণের চেয়ে ভালোবাসি
মায়ের হাসি পূর্ণ শশী
রত্নমানিক জ্বলে।
মায়ের তুলনা কি আর
ধরণীতে মিলে
মা আমার শস্যশ্যামলা
সুশোভিত ফলে-ফুলে।।গাছে গাছে মিষ্ট ফল
মাঠে ফলে সোনার ফসল
রয়েছে সুশীতল জল
নদী-নালা খাল-বিলে
কোকিল ডাকে কুহু স্বরে
বুলবুল নাচে ডালে
শুক-সারি গান গায়
মা যেন থাকেন কুশলে।।বাউল আবদুল করিম বলে
জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকব মায়ের কোলে
তাপ-অনুতাপ ভোলে।
মাকে ভুলে না মায়ের
খাঁটি সন্তান হলে
মা বিনে আর কী আছে তার
সুখে দুঃখে মা-মা বলে।।
আমি বাংলা মায়ের ছেলে
- Sub Title: জীবন আমার ধন্য যে হায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
সুরধনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে
- Sub Title: গন্ধে মত্ত ভক্ত ভ্ৰমর মধুলোভে ধাইয়াছে ধু
মহা ভাবের মানুষ হয় যে জনা
- Sub Title: তারে দেখলে যায় রে চেনা
আমি কাতরে করি রে মানা
- Sub Title: মোহন মধুর স্বরের বাঁশি চিত্তে ধৈৰ্য মানে না চি
বন্ধু আইও আইও
- Sub Title: আইও আমার বাড়ি বন্ধু
যাও হে শ্যাম রাই কুঞ্জে
- Sub Title: এলে ভাল হবে না ও শ্যাম
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
- Sub Title: মানুষ মিলে মন মিলে না হায় গো
ললিতে, জলে গিয়াছিলাম একেলা
- Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
- Sub Title: সে ফিরে ফিরে চায়
কাল প্রেমে হলো না সুরিত
- Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে
মন রে, কবে ভবে সূর্যের যোগ হয়
- Sub Title: যোগ হয়
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
- Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা
বাংলা
English 
Comments