“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
  • Sub Title: মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি

আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
আমি দীনহীন তুমি না বাসিও ভিন
তুমি না করাইলে মাবুদ আমি কি পারি।।

তোমার তজল্লি-শানে দীল রওশনে
অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজগুণে
তুমি দয়াবান মাবুদ আমি যে অজ্ঞান
রাখো কিবা মারো তোমার ভরসা করি।।

তোমার নামের জোরে ইউনুস পয়গাম্বরে
চল্লিশ দিন বেঁচে রইলেন মাছের ভিতরে
তোমার নুরের তজল্লায় মাবুদ পাহাড় পুড়ে যায়
মুসা নবি বেঁচে রইলেন নাম স্মরণ করি।।

নমরুদ পামরে অগ্নিকুণ্ড করে
হাত পা বেঁধে ফেলে দেয় ইব্রাহিম নবিরে
তোমার নামের যে কী গুণ মাবুদ নিভিল আগুন
নুহের নৌকায় জলপ্লবনে তুমি কাণ্ডারি।।

ইউসুফ নবিরে কুয়ার ভিতরে
কে বাঁচাইল তুমি ছাড়া ডাকলো আর কারে
ইব্রাহিম খলিলে
তোমার নামে চালায় ছুরি ইসমাইলের গলে
ছুরির নিচে বাঁচাইলে দয়াল নাম ধরি।।

দাও আমায় পানা আমি করেছি গুনা
কবিরা-সগিরা আর জানা অজানা
কয় আবদুল করিম তুমি গাফুরো রহিম
দয়া করে ক্ষমা কর দোহাই তোমারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

  • Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
কলির জীবের ভাবনা কিরে মন
কলির জীবের ভাবনা কিরে মন

কলির জীবের ভাবনা কিরে মন

  • Sub Title: হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা
নাগর প্রবেশিও না রাধার মন্দিরে
নাগর প্রবেশিও না রাধার মন্দিরে

নাগর প্রবেশিও না রাধার মন্দিরে

  • Sub Title: সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
রাসুল রাসুল বলে ডাকি
রাসুল রাসুল বলে ডাকি

রাসুল রাসুল বলে ডাকি

  • Sub Title: রাসুল নাম নিলে বড় সুখে থাকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন