“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী

আমরা স্বাধীন দেশে থাকি
খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী।।

না জানি কোন কর্মফলে হইলাম দরিদ্রের ছেলে
পেটের ক্ষুধায় অঙ্গ জ্বলে আল্লা বলে ডাকি
ভাঙা ঘর, চালে ছানি নাই কাঁদে প্রাণপাখি
আকাশের তারা দেখা যায় শুয়ে শুয়ে দেখি।।

শান্তি পাব আশা মনে বাড়ে দুঃখ দিনে দিনে
কৃষক মরে খোরাক বিনে মজুরের উপায় কী?
সাহায্য পাবার আশে যদি রাজ দরবারে লিখি
ধনী-মানীর বুঁচকি ভরে আমরারে দেয় ফাঁকি।।

বাউল আবদুল করিম বলে কইতে দুঃখ অঙ্গ জ্বলে
বসিয়া সদায় নিরলে ঝরে দুটি আঁখি
দেশের যত রাড়ি বুড়ি তারা সার করেছে ঢেঁকি
গ্রামে গ্রামে চাউলের মিশিন, রাড়ি-বুড়ির উপায় বা কী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু তিনদিন
বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

  • Sub Title: বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম
মাইজভাণ্ডারী গান

প্রিয়ধন কেমন রঙ্গিলা

  • Sub Title: জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা
মাইজভাণ্ডারী গান

আমি বলব কারে শুনবে কেবা

  • Sub Title: ধন জনের নাই ভরসা, যত সব অসার আশা
রাধারমণ দত্ত

শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া

  • Sub Title: কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো
কবিয়াল রমেশ শীল

কোথায় তুমি আছ লুকিয়া

  • Sub Title: তুমি ত্রিজগত স্মরণীয় সবারি বরণীয়
রাধারমণ দত্ত

আজি কি আনন্দ রে ভাই

  • Sub Title: ভক্তবৃন্দ সঙ্গে নাচে গৌরায়
মাইজভাণ্ডারী গান

আজ কেন রস সিন্ধু লহরিত

  • Sub Title: কেমন রসিক সেই, প্রেম তরীতে আরোহন
রাধারমণ দত্ত

ওগো দরদী নাই এ সংসারে

  • Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে
হাসন রাজা

আমি মূলাধার যত দেখি, সবই দেখি হাসনও রাজার

  • Sub Title: যত দেখি সবই দেখি হাসনও রাজার
মাইজভাণ্ডারী গান

প্রেমিকে নামাজ পড়েনা

  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
রাধারমণ দত্ত

রস ছাড়া রসিক মিলে না

  • Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন