আউলিয়া ইব্রাহিম মস্তান
মোকাম শ্রীপুর
ভক্ত হলে কাছে মিলে
নইলে বহুদূর।।না জানি কী ভেবেছিলেন
ঘরবাড়ি ছাড়িয়া দিলেন
বন-জঙ্গল কত ঘুরিলেন
কাটিয়া মায়ার ডোর।।প্রেমের মালা দিয়া গলে
আধ্যাত্মিক সাধনার বলে
রঙবেরঙের খেলা খেলে
ভক্তজনের মনচোর।।অটল পুরুষ মহামতি
পির বলে রয়েছে খ্যাতি
চেহারায় চান্দের জ্যোতি
পেশানিতে ভাসে নুর।।মনে সদা এই আকিঞ্চন
পাইতে সে রাঙা চরণ
স্বরূপে হইলে মিলন
দুঃখের নিশি হবে ভোর।।পির মুর্শিদের আশ্রয় নিলে
অকূলেতে কূল মিলে
বাউল আবদুল করিম বলে
আমি হই এক দিনমজুর।।
আউলিয়া ইব্রাহিম মস্তান
- Sub Title: মোকাম শ্রীপুর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়
- Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়
কপোত-কপোতী উড়িয়া বেড়াই
- Sub Title: সুদূর বিমানে আমরা দুজনে
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
- Sub Title: মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
মন বিবাগী বাগ মানে না রে
- Sub Title: যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে
জানবো এই পাপী হতে
- Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
নমো, নমো। নমো, নমো
- Sub Title: নির্দয় অতি করুণা তোমার- বন্ধু তুমি হে নির্মম
সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
- Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী
- Sub Title: উচ্চ পুচ্চ তুলে নাচে ময়ুর ময়ুরী
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
- Sub Title: মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে
সকলই ফুরাইল। যামিনী পোহাইল
- Sub Title: যে যেখানে সবে চলে গেল
বাংলা
English 
Comments