“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: কত ভাবে কত জনে

এ জগতে ডাকে তোমায়
কত ভাবে কত জনে
কেহ ডাকে তন্ত্রেমন্ত্রে
কেহ ডাকে আকুল প্রাণে।।

তুমি বলেছ নাকি
যে ডাকে তার কাছে থাকি
তাই তো এত ডাকাডাকি
নইলে ডাকবে কী কারণে।।

বসিয়া ধর্মশালাতে
ডাকে যার যে বিধানমতে
সাড়া দাও কার ডাকেতে
সেই খবর কেউ না জানে।।

এই যে দুনিয়াদারি
কেউ ভেবেছে স্বর্গপুরী
হয়ে তোমার প্রেমভিখারি
ঘর ছেড়ে কেউ গেল বনে।।

হয়ে তোমার প্রেমরোগী
যে হয়েছে সর্বত্যাগী
আছ তুমি তাহার লাগি
আবদুল করিম পাই কেমনে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আমি আমি বলি আমি

  • Sub Title: আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা
রাধারমণ দত্ত

পিরিত করি হিয়ার মাঝে গো

  • Sub Title: শুনিছ কি গো প্ৰাণ সজনী ধু
কবিয়াল রমেশ শীল

তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ

  • Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান
রাধারমণ দত্ত

প্রাণসই বাজে বাঁশি কোন কাননে

  • Sub Title: শ্যামের বাঁশি কুলবাঁশি কি মধুর পর্শিল কানে চি
দুর্বিন শাহ

আমি যদি যাই মরিয়া রে

  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
রাধারমণ দত্ত

সখী চল চল যমুনার জলে

  • Sub Title: আমার না গেলে না হবে জলে গ চি
মাইজভাণ্ডারী গান

ছভি আকারে তুমি হো

  • Sub Title: তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী
হাসন রাজা

কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা

  • Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা
রাধারমণ দত্ত

ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি

  • Sub Title: জলের ভিতরে শ্যামরায় ধু
মাইজভাণ্ডারী গান

তোর প্রেমেতে মগ্ন হইয়ে

  • Sub Title: মজনু যেমন লায়লী বিনে, ভ্রমেছিল বন কানন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন