"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে

সংসারে কি মজা আছে, সংসারে কি মজা আছে।
মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে।।

কোর্মা কালি বিরিয়ানী, রুটি বিস্কুট বাকেরখানী।
কিসমিস বাদামের ফির্নী, কৈ তাতে আর মজা আছে।।

আনার আঙ্গুর কলা, আম জাম কুল কমলা।
দধি দুগ্ধ রসগোল্লা, তিক্ত রসে ভরে গেছে।।

তালুক মুলুক ধন জন, সৈন্য সেনা বন্ধুগণ।
ঠেকলে তারা দেখবি মন, শক্র হয়ে দাঁড়ায়েছে।।

কৈরে মজা মায়ের কোলে, নাইগো মজা হুর দলে।
নাই মজা বুলবুলের কোলে, নাই মজা কামিনীর কাছে।।

বিদ্যা বুদ্ধি শাস্ত্র নীতি, সভ্যতা সমাজ সমিতি।
তীর্থ যজ্ঞ যত ইতি, সব কথা মোর মনে আছে।।

জুব্বা গায়ে পাগড়ী মাথে, শিরে জটা মালা হাতে।
মসজিদ কি মণ্ডবেতে, মাজর নিধি বসিয়াছে।।

মক্কা কিবা কাশী-ধামে, গোল পড়েছে যার নামে।
নাইগো মজা রূপে-সামে, বৃথা কত দৌঁড়িয়াছে।।

কলেমা নামাজ রোজা, তারা কয় এ পন্থ সোজা।
আমি দেখি মাথার বোঝা, মাথায় ধরা রহিয়াছে।।

মোর্শেদাবাদ গিয়ে মন, কর মজার অন্বেষণ।
করিম তোর নিকেতন, বসে মজা খাবি পাছে।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বাঁকা রূপে নয়নে হেরিয়াছে

  • Sub Title: শুধু দেহ থইয়া
রাধারমণ দত্ত

আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে

  • Sub Title: কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে
কবিয়াল রমেশ শীল

পরাণ বন্ধু বিনেরে পরাণ

  • Sub Title: ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে
শাহ আব্দুল করিম

দারুণ দুর্ভিক্ষের আগুন

  • Sub Title: লাগলো কলিজায় রে
কবিয়াল রমেশ শীল

গাউসুল আযম বলে ডাক্‌রে মন

  • Sub Title: যারে ডাক্‌লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন
মাইজভাণ্ডারী গান

তোমারি রহমত কি শান

  • Sub Title: তোমহারি রহমত কি শান
হাসন রাজা

আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে

  • Sub Title: ও আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে
হাসন রাজা

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার

  • Sub Title: কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার
রাধারমণ দত্ত

শোনগো সখী ললিতে আমার

  • Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
দুর্বিন শাহ

সখি তোরা যাও গো

  • Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
দুর্বিন শাহ

ডুবল জগৎ কাম নদীতে

  • Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated