ডুবল জগৎ কাম নদীতে
নদীর তরঙ্গ দেখিয়া
মানুষ মরে ডুবিয়া
পারে না বেহুঁশ কূলে উঠিতে।।নদীর উজানে পাহাড়
কামেতে নাম তাহার
আসে রে জোয়ার
বিনা মেঘেতে।
জোয়ার দিলে ভাটা
পাড়ে লাগে ঘাটা
সাধু-ফকির যায়
লাই খেলিতে।।যে হয় বেপারি
অতি তাড়াতাড়ি
নৌকাটি ছাড়ে
জোয়ার আসিতে।
ধরে নৌকা উজান
থাকিয়া সাবধান
জোয়ার ঠেলিয়া
যায় কিনারাতে।।যখন উঠে তরঙ্গ
ধরি তিনটা রঙ
পানির লহরে চায়
পাড় ভাঙিতে।
যে হয় হুঁশিয়ার
হইয়া খবরদার
দুর্বিন শাহ কয়
পারে নৌকা বাঁচাইতে।।
ডুবল জগৎ কাম নদীতে
- Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 115
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও বন্ধু অন্তরিয়া রে, আমি তোরে ডাকিরে
- Sub Title: দেখা দিয়া প্রাণ বাঁচাও রে
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
- Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
কেবা শত্রু কেবা মিত্র
- Sub Title: বুঝে উঠা দায়
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: ধৈর্য ধরো অন্তরায়
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
- Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি
তোর সনে নাই লেনা দেনা যেজন প্রেমের ভাও জানে না
- Sub Title: কানা চোরায় কৈলে চুরি ঘর থইয়া শিং বারে দেয়
ললিতা বিশাখা শ্যামকে আনিয়া দেখা
- Sub Title: প্ৰাণ যায় বিচ্ছেদের জ্বালায়
ও তোরা দেখ না আসিয়া
- Sub Title: ললিতা-বিশখা গো
আর কিছু না মানে আমার প্রাণে গো
- Sub Title: এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো
সদা কারে আপনাপন বল
- Sub Title: ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন
প্ৰাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও
- Sub Title: অবলা রাধারে বন্ধু মনেতে ভাবিও
বাংলা
English