আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে,
ও আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে।হাসন রাজায় আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে ॥
আল্লার রূপ দেখিয়ে হাসন রাজা, হইয়াছে ফানা।
নাচিয়ে নাচিয়ে হাসন রাজায়, গাইতেছে গানা ॥
আল্লার রূপ, আল্লার রঙ্গ আল্লারও ছবি।
সুরের বদন আল্লার, কি কব তার খুবি ॥
হাসন রাজা দিলের চক্ষে আল্লাকে দেখিয়া।
নাচে নাচে হাসন রাজা প্রেমের মাতয়াল হইয়া ॥
উন্মাদ হইয়া নাচে, দেখিয়া আল্লার ভঙ্গি।
হুঁশ ঘুস কিছু নাই, হইছে আল্লার সঙ্গী ॥
আদম সুরত আলার জানিবায় বেসক।
খল্কা আদমা আলা সুরতেহি হক ॥
রূপের ভঙ্গি দেখিয়ে হাসন রাজা হইছে ফানা।
শুনে না রে হাসন রাজায়, মোল্লা-মুনশির মানা ॥
আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে
- Sub Title: ও আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
সেব মাওলানার চরণ
- Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না
- Sub Title: সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
পিরিতির এত জ্বালাতন
- Sub Title: কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ
হাসন রাজা রে মইলে বসতি হবে কই
- Sub Title: কোথা থাকিয়া আসিয়াছি কোথায় আসিয়া রই
আমি মাওলার আশায় দিন কাটাই
- Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই
ওহে কৃষ্ণ গুণমণি
- Sub Title: অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
দেখে লও কুদরতির শান
- Sub Title: ত্রিজগতের কনয়ন জ্যোতি, দেলা বাবাজান
আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চরণে
- Sub Title: বন্ধু রে তোমার আমার সরল পিরিতি
রমজানের চান যে জন দেখেছে
- Sub Title: এক ইমানে মন বান্ধিয়া
সজনী, আমি ভাবের মরা মইলাম না
- Sub Title: স’জ পিরিতি হইল না
বাংলা
English