দারুণ দুর্ভিক্ষের আগুন
লাগলো কলিজায় রে
প্রাণে বাঁচা দায়
প্রাণে বাঁচা দায় রে।।এ দেশের দুর্দশার কথা
কহনও না যায়
পেটের ক্ষুধায় কত লোকে
লতাপাতা খায় রে।।এ দেশের গরিব কাঙাল
চেষ্টা করে বাঁচতে চায়
ভালো চাইলে মন্দ ফলে
কোন শয়তানে পথভোলায়।।জুলুমের বিরুদ্ধে যখন
জনতা রুখে দাঁড়ায়
দালালগোষ্ঠী নেমে আসে
বিভ্রান্তি ঘটায় রে।।বাউল আবদুল করিম বলে
ঠেকছি ভবযন্ত্রনায়
উচিত কথা বলি যদি
শোষক দলে চোখ রাঙায়।।
দারুণ দুর্ভিক্ষের আগুন
- Sub Title: লাগলো কলিজায় রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 114
বাউল গান এর নতুন প্রবন্ধ
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
দেখ যায় সখী
- Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
শুনগো কিশোরী বাজে গো বাঁশরী
- Sub Title: নিকুঞ্জ কানন বনে
রক্ষা কর মাইজভাণ্ডারী
- Sub Title: অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি
মাওলা তোমারে চাইতেম
- Sub Title: এবে আমায়ে নির্ম্মল আঁখি দেও দান করি
কাবার পাশে রঙিন বেশে
- Sub Title: ফুটল গোলাপ ফুল
দুঃখ বিনে আর সুখ হইল না
- Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে
- Sub Title: প্রাণের টানে প্রেমের খেলা সেকি কারে কেউ শিখায়
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী
- Sub Title: পিরিতের কি ঐতই দুর্দশা
পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ
- Sub Title: জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ
বাংলা
English