“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রথমে পড়িনু আমি তকবির আল্লার
প্রথমে পড়িনু আমি তকবির আল্লার

প্রথমে পড়িনু আমি তকবির আল্লার

প্রথমে পড়িনু আমি তকবির আল্লার।
দরুদ পড়িব নবী রাছুল আল্লার।।

করিম কাদের আল্লা গাফুর গাফফর।
আপনি দরুদ ভেজে রাছুলের পর।।

আল্লাহুম্মা সাল্লেআলা ছৈয়েদে মহাম্মদ।
অলা আলে মহাম্মদ নাহি তাঁর হদ।।

বারেক যে আছাল্লেম আর সল্লিআলা।
এহি বাণী লিখিলেন মালেকুল মৌলা।।

জমিওল আম্বিয়া অল মোরছালিন।
ওয়ালাল মালায়কাত মোকাররাবিন।।
ওয়ালা এবাদুল্লা আর হেচ্ছালেহিন।
বে-রাহামাতেকা এয়ার্হামার্রা হেমীন।
তারিপ করিল যে রাব্বিল-আলামিন।
সে তারিপ করিতে কি পারে দীনহীন।।

আওল আখেরে আর বাতুন জাহেরে।
নবীর যে ভেদ ভাই কে বলিতে পারে।।

দয়ার সাগর তিনি ছারে-জাহানেতে।
উম্মাত হইলে তাঁর পারিবে তরিতে।।
দরুদ সালাম মেরা জোনাবে তাহার।
আর সালাম করি আছাহাব সবার।।

পাঞ্জাতন তরে করি সালাম হাজার।
মেহের করিলে পাব দিদার আল্লার।।

হাজার ছালাম করি ছারে আম্বিয়ার।
যাঁহাদের তরে দোস্ত কহে পরয়ার।।

খাস অলী ছিলেন বোয়ালী কালেন্দার।
বড়পীর হইল যে অলীর ছরদার।।

অলীর তারিপ যেই দরবেশে জানে।
মানে বা না মানে বান্দা, আল্লা তারে চেনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মনমাঝি তুই হইস নারে বেভুল
মনমাঝি তুই হইস নারে বেভুল

মনমাঝি তুই হইস নারে বেভুল

  • Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল
পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
যে জন সাধকেরই মূল গোড়া
যে জন সাধকেরই মূল গোড়া

যে জন সাধকেরই মূল গোড়া

  • Sub Title: বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন