ত্রিবেণীয়ার গাঙে
ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে।।ত্রিবেণীয়ার তিনটা বাঁক
কুম্ভীর থাকে ঝাঁকে ঝাঁক
মাঝিদের লাগাল পাইলে
এমনি ধরে ঠেঙ্গে।।নদীর পারে কচু বন
সর্প থাকে সর্বক্ষণ
নৌকা, লইয়া যাও রে যদি
গলই যাবে ভেঙে।।সেই নদীতে তিনটা নাল
কাছিম ভাসে পালে পাল
ডুবা ডুব লাই খেলিব
সে নদীর তরঙ্গে।।নদীর নিচে অজগর
মানুষ খায় বরাবর
বাঁচতে পারে নামের রসুন
মেখে সারা অঙ্গে।।
দুর্বিন শাহ কয়, গুরুর কাছে
মহামন্ত্র কবজ আছে
সাপিনীরা মান্য করে
রাখে যারা অঙ্গে।।
ত্রিবেণীয়ার গাঙে
- Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 119
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু বিনে এ জগতে
- Sub Title: সময় থাকতে-তারে চিনলাম না ধু
আমি আমারে বেইচা দিছি
- Sub Title: মাইজভাণ্ডারে যাই রে
সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা
- Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
আইসো হাসন রাজা এই তোর ঘরবাড়ি রে
- Sub Title: হাসন জানে ডাকতে আছে তাড়াতাড়ি রে
বন্ধুগণ এবে বুঝ দমের আলামত
- Sub Title: দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত
আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে
- Sub Title: কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে
বুক ভরা দুঃখ লইয়া
- Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া
মরণকালে রে, কে যাইবে তোর সঙ্গে
- Sub Title: তুমি তো ভুলিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
মণিপুরের স্বাধীন রাজা
- Sub Title: ভুত প্রেত যত আছে, ডরে আমারে
আমি ঐ রূপসী আমি ঐ রূপসী
- Sub Title: আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি
- Sub Title: আঙ্খির মাঝে পঙ্খীর বাসা তিলে পলে দেখি
বাংলা
English