সহিতে পারি না বিরহের যাতনা
আইল না শ্যাম গুণমণি
বুঝি পাইয়া তারে রাখিয়াছে কোন্ রমণী৷আসবে বলে রসরাজ নিকুঞ্জ করিয়া দি সাজ
বড় লাজ পাইলাম প্ৰাণ সজনী।।
বাসি হইল শয্যাফুল ভ্রমরায় করে রোল
আমি কৰ্ণে শুনি কোকিলার ধ্বনি।।
তোমরা সব সখীগণ শীঘ্ৰ জ্বাল হুতাশন
বিসর্জন দিব গো পরানী।।
কৃষ্ণছাড়া বৃন্দাবন অবলা বঁচিবে কেমন
আমায় বৃন্দাবনে বলবে সবে কলঙ্কিনী।।
জিতে কি বাসনা আর মরণ করিয়াছি সার
নিয়ে তার পিরিতের নিছনি।।
ভাইবে রাধারমণ বলে শ্যামবিচ্ছেদে মরিলে
আমায় লোকে বলিবে পুরুষ পাগল রমণী।।
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 108
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঠিক রাখিও নামাজ রোজা
- Sub Title: খোদার হুকুম করো পালন
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার
- Sub Title: কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার
ঐ যমুনার ঘাটে
- Sub Title: মুরলী মধুর নাটে প্ৰাণ চমকি উঠে চি
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
- Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
অজ্ঞান মন রে তুমি রহিয়াছ ভুলিয়া
- Sub Title: লাভ করিতে আইলায় ভবে মহাজনের ধন লইয়া
কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে
- Sub Title: আইস গৌর এই আসরে ধু
কৃষ্ণ কই গো ও বিশাখা
- Sub Title: হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা
যিছ দেলমে এশক্ ঘর কিয়া
- Sub Title: পহলে যু মকতুল বনা উচছে কেতান কেয়া
বাঁশির গানে জীবন সংশয়
- Sub Title: আমার উড়ে গেছে মনপাখী ধু
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
আমি নাচনা ভালবাসিরে ভাই
- Sub Title: যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী
শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
- Sub Title: তোরা দেখা গো আসিয়া
বাংলা
English