"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ভুত প্রেত যত আছে, ডরে আমারে

(আমি) মণিপুরের স্বাধীন রাজা, কর দিনা কারে।
ভুত প্রেত যত আছে, ডরে আমারে।।

প্রবল প্রতাপে মোর, শত্রু কাঁপে থর থর।
ত্রিজগত জয় করিব, অল্প দিন পরে।।

জীবজন্তু মহিতলে, আমার আদেশে চলে।
ষোলশত গোপী সেনা, চলে চৌধারে।।

কাবা কাশী বৃন্দাবন, সর্বত্র মোর বিচরণ।
রাজধানী, মন্দাকিনীর উত্তর পাড়ে।।

শিবের বরে শক্তি ধরি, বিজয় ঘোষণা করি।
স্বর্গ-মর্ত্য কাঁপে তাই মোর হুঙ্কারে।।

সিংহল বিজয় হল, পদ্মাবতী হাতে এল।
নিত্যানন্দ ধ্বজা ধরে, পুরির দ্বারে।।

বুঝতে না পারিলে কথা, গুরু পদে রাখ মাথা।
করিমের সঙ্গে চল, মাইজভাণ্ডারে।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাধাই নিতাই কথা রইলরে
মাধাই নিতাই কথা রইলরে

মাধাই নিতাই কথা রইলরে

  • Sub Title: নিতাই সঙ্কীর্তনের শিরোমণি গৌরাঙ্গের প্রাণরে ১
কবিয়াল রমেশ শীল

এই অকূলে আকুল না হলে

  • Sub Title: অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়
রাধারমণ দত্ত

চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া

  • Sub Title: কিবা ধনী শুইয়া আছে কপাট লাগাইয়া
হাসন রাজা

পিরিতের কি এত যন্ত্রণা, আগে জানি না

  • Sub Title: জানিলে তাহার পিরিতে আমি মজতাম না
বন্ধু তিনদিন
বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

  • Sub Title: বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম
মাইজভাণ্ডারী গান

প্রিয়া কোথা চলে যেওনা

  • Sub Title: তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)
রাধারমণ দত্ত

এগো সই কি দেখিলাম চাইয়া

  • Sub Title: ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধুরে থইয়া
মাইজভাণ্ডারী গান

চিননিরে মন আমার জাননিরে মন

  • Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
রাধারমণ দত্ত

ধরবে যদি রসের মানুষ নেহারে

  • Sub Title: সহজ ভাবেরি ঘরে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated