"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত

বন্ধুগণ এবে বুঝ দমের আলামত।
দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত।।

সর্বাঙ্গ হইতে দম-শ্বাসের যোগে বাহির হয়,
বার আঙ্গুল বাহিরে গেলে প্রশ্বাসে টানিয়া লয়।
বাহির হইতে না ফিরিলে সেই দিনেতে কেয়ামত।।

এস্কের তৈলে দমের কলটি নিত্য রাখ পরিষ্কার,
আমার বাবা মাইজভাণ্ডারী দম কলের ইঞ্জিনিয়ার।
কত ভাঙ্গে কত গড়ে, কত করে মেরামত।।

ভোজন আঠারো আঙ্গুল ছাব্বিশ আঙ্গুল গমনে,
নিদ্রাতে বাষট্টি আঙ্গুল, চৌরাশি আঙ্গুল রমনে।
একুশ হাজার ছয়শ বারে দিবা-রাত্র গতাগত।।

নয় দরজা বন্ধ করি থাক যদি কতক্ষণ,
দম কশিতে কলবেতে হাশিল হবে মাওলা ধন।
রমেশ বলে এই কৌশলে সুখে থাকবি কবরত।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাঁশি শুনে আর কাজ নাই
বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই

  • Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
শাহ আব্দুল করিম

সর্বধনে ধনী তুমি

  • Sub Title: আমি যে কাঙাল
দুর্বিন শাহ

এ কোমল পরানে সই গো

  • Sub Title: জ্বালা পোড়া সয় না
মাইজভাণ্ডারী গান

আয়ু দিবা সন্ধ্যা হল

  • Sub Title: সম্মুখে অন্তিমের পাড়, ঢেউ দেখিয়ে কাঁপে প্রাণ
রাধারমণ দত্ত

মন তুই কার ভরসে রইলে বসে

  • Sub Title: আশার আশে দিন তো গেল ধু
মাইজভাণ্ডারী গান

মাওলা তোমারে চাইতেম

  • Sub Title: এবে আমায়ে নির্ম্মল আঁখি দেও দান করি
রাধারমণ দত্ত

ও বিশাখা সই গো

  • Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated