"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া

বুক ভরা দুঃখ লইয়া
আর কতদিন থাকি দুঃখ সইয়া।।

কালা রে-
তোর প্রেমশেল আমার বুকে
ইহজনম গেল দুঃখে
বুক চিরে দুঃখ
কারে যাই দেখাইয়া
বাঁশির মতো হলে বুক
তোমারে দেখাইতাম দুঃখ রে
থাকতাম সুখে দুঃখ পাশরিয়া।।

কালা রে-
ধরল যেদিন প্রেমজ্বরে
দেখিল কত ডাক্তারে
কাজ দিলো না
ইনজেকশন করাইয়া
দূর হলো না প্রেমব্যাধি
বিধি বুঝি হলো বাদী রে
কবে প্রাণী যাবে দেহ থইয়া।।

কালা রে-
ইন্দ্রিয় হলো মলিন
হইয়াছি রিপুর অধীন
যমে ডাকে
কাছেতে বসিয়া
আর আশা নাই, কাছে মরণ
দিও তোমার দুটি চরণ রে
এ দুর্বিন শাহ যেদিন যায় মরিয়া।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায়

  • Sub Title: বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়
রাধারমণ দত্ত

আমি রূপ হেরিলাম গো আমার মনপ্ৰাণ সব দিলাম গো

  • Sub Title: সখী গো- সুরধনীর ঐ ঘাটে গৌরায় নারী ধরার
মাইজভাণ্ডারী গান

আমি আমি বলি আমি

  • Sub Title: আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারী রসিক রতন

  • Sub Title: আড় নয়ন দৃষ্টি করে হরিয়া নিল মন
মাইজভাণ্ডারী গান

সুন্দর ঈমান ধন অমূল্য রতন

  • Sub Title: সাবধানে সবে তারে করিও যতন
দুর্বিন শাহ

বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর

  • Sub Title: পিরিতি বাড়াইয়া গেলে নিলে না খবর
কবিয়াল রমেশ শীল

বাবা ভাণ্ডারী রাখ দাসে চরণে

  • Sub Title: তোমার দয়াও পেলে ভূমণ্ডলে আমি আর কারে ডরি
শাহ আব্দুল করিম

শোনেন বন্ধুগণ

  • Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated