অচেনা এক জংলা পাখি
থাকে মাটির পিঞ্জিরায়
ধরা দেয় না, ঘরে-বাইরে
আসা-যাওয়া সর্বদায়।।কর্মফলে ভূমণ্ডলে
পাখিটা চলে আইল
কাঁচা মাটির শূন্য ঘরে
আসিয়া বাসা দিলো
প্রেমের ফাদে বন্ধ রইল
দিন ফুরালে চলে যায়।।হাড়ের থুনি চামড়ার ছানি
রগের টানা কী সুন্দর
চোদ্দো পোয়া পাহাড়ের দিকে
বান্ধিয়াছে দেহঘর
পাখি থাকে ঘরের ভিতর
রংমহল বালাখানায়।।দুগ্ধ কলা মিঠাই ছানা
খাওয়াই কত যতনে
ডাক শুনে না ধরা দেয় না
কথা কয় না মোর সনে
দেশের কথা হলে মনে
ছাড়িয়া যাবে আমায়।।পাখির একটা কঠিন রীতি
স্বভাব তারই অধরা
সাধের পিঞ্জর খালি করে
হঠাৎ দিবে উড়া
দুর্বিন শাহর মাটির পিঞ্জিরা
পড়িয়া রবে ধরায়।।
অচেনা এক জংলা পাখি
- Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 144
বাউল গান এর নতুন প্রবন্ধ
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা
- Sub Title: তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
দুখ কইয়ো গো
- Sub Title: চান্দ-মন্দিরে নিরলে নিয়া
কি সুখে রহিয়াছো বন্ধুরে
- Sub Title: বন্ধু-আমায় পাশরিয়া ধু
কেবা হরি নিলরে
- Sub Title: প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন
রূপসাগরে ঢেউ পৈড়ে
- Sub Title: চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে
ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
- Sub Title: তুমি যদি ছাড়িয়া যাও যাইমু কি করে
তোমারি রহমত কি শান
- Sub Title: তোমহারি রহমত কি শান
কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
- Sub Title: স্বভাব দোষ আর গেল না ধু
কার কুঞ্জে নিশি ভোর রে রসরাজ
- Sub Title: সারা নিশি জাগরণে আঁখি হইল ঘোর
ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন
- Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
জগজননী ভবান্দারা আসিয়াছে
- Sub Title: তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে চি
পাই যদি প্রাণপতি
- Sub Title: প্রাণ সমর্পিয়ে তাঁনে প্রাণ স্থানে বসাইব
বাংলা
English