"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো

কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো।।

কালবৈশাখের মেঘের আঁধার গো সখি উঠিল গগনে
নতুন প্রেম দিলো দাগা সহে না পরানে গো।।

আইল জ্যৈষ্ঠ ঘন বৃষ্টি পড়ে গো সখি যেখানে সেখানে
প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ ঘন বরিষনে গো।।

বারিষারি কাল আষাঢ় গো সখি আসিল সামনে
ঘরে নাই শ্যাম প্রেমখেলা খেলব কার সনে গো।।

যৌবন সময় যায় স্বামী নাই গো বলো বাঁচিবে কেমনে
বারিষা হইবে চঞ্চল দুরন্ত শ্রাবণে গো।।

ভাদ্র মাসে আসার আশে গো সখি থাকি নিশিদিনে
সোনার যৌবন কাল হইয়াছে বন্ধুয়া বিহনে গো।।

বারিষা মোর শেষ হইয়া যায় গো সখি দারুণ আশ্বিনে
আর কতদিন সোনার যৌবন রাখিব যতনে গো।।

কার্তিক মাসে পড়ল ভাটা গো সখি আমার যৌবনে
দুর্বিন শাহ কয় আর দেরি নাই কবে যাই শুশানে গো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

পায় পড়ি মিনতি করি

  • Sub Title: গাউছ ধন তোমায় নিতে পাঠাইয়াছেন রায়
দুর্বিন শাহ

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
কবিয়াল রমেশ শীল

শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়

  • Sub Title: বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়
রাধারমণ দত্ত

আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি

  • Sub Title: আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ির বাণী
দুর্বিন শাহ

পূর্বের কথা ওগো রাধে

  • Sub Title: নাই তোমার স্মরণ
রাধারমণ দত্ত

সুধামৃত শ্ৰীহরি নাম কে নিবে আয়

  • Sub Title: গউর নিতাই আইসে প্ৰেমবশে হরিনামের লোট বিলায় চি
কবিয়াল রমেশ শীল

সার বুঝেছি তুমি বিনে

  • Sub Title: ইছমে আজম গাউছুল আজম আমার বাবা মাওলানা
হাসন রাজা

পাগল রে তরাইও নিজে নিজে

  • Sub Title: তোমার পাগল হাসন রাজায় না বুঝে
দুর্বিন শাহ

সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়

  • Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়
মাইজভাণ্ডারী গান

স্বপ্নে দেখা দিয়ে প্রিয়া

  • Sub Title: জেগে উঠে শয্যা ছেড়ে, না পাইলাম হায়রে হায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated