সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়।।প্রেম না করে ছিলাম ভালো
প্রেম করে ঘটিল জ্বালা গো
সহিতে নারি অবলা
ছাই দিব কুলের মাথায়
না জেনে করে পিরিতি
গেল আমার কুল ও জাতি গো
বৈরি হলো আপ্ত-জ্ঞাতি
কেউ নাই আমার এ ধরায়।।কেউ নাই গো আপন বলতে
প্রেমজ্বালা বারণ করিতে গো
জ্বালাপোড়া পিঞ্জিরাতে
প্রাণপাখি না থাকতে চায়
কলসি বান্দিয়া গলে
ঝাঁপ দিব যমুনার জলে
যাবে দুঃখ প্রাণ ত্যাজিলে
বলে পাগল দুর্বিন শায়।।
সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
- Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 121
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
- Sub Title: রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া
বহু বাধা আছে যেই পথে
- Sub Title: ভয় করলে তুই পারবি নারে পার হতে
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
- Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
আমার নাগর বন্ধু শ্যাম
- Sub Title: তোমার জন্যেতে আমি কলঙ্কী হইলাম
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই
- Sub Title: দুক্ষিনী রাইর দুঃখ বন্ধুরে জানাই
কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়
- Sub Title: ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয় ধু
হেইরে আইলাম শ্যামরূপ যমুনা পুলিনে
- Sub Title: দাঁড়াইয়াছে শ্যামবন্ধে কদম্ব হেলানে
আকাশে বাতাসে
- Sub Title: চল সাথী উড়ে যাই
ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায়
- Sub Title: পিরের বাক্য কর লক্ষ্য ভেদ বুঝে নেও ইশারায়
রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
- Sub Title: আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
- Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
বাংলা
English