কাইন্দ না রাই কমলিনী
পিরিতি করিয়া গেল ছাড়িয়া
আসবে না শ্যামগুণমণি।।মনেরই উল্লাসে মজে রঙ্গরসে
আনন্দে বসে সঁপেছ প্রাণী
কান্দ কেন এখন পাগলেরই মতন
গেল সোনার যৌবন সুখের যামিনী।।পুরুষ ভ্রমরা জানো নাকি তোরা
বাগানে ফুটিলে ফুল করে গুন্গুনি
ফুলে মধু থাকিলে ভ্রমরা সকলে
প্রেমানন্দে খেলে দিন-রজনী।।মধু গেলে ফুরাইয়া ভ্রমরা যাবে উড়িয়া
আসে না আর থাকিতে প্রাণী
নতুন বাগান যেথা মজিল সেথা
তুমি কান্দ বৃথা হইয়া দুঃখিনী।।মিছা গেল জীবন সকলই অকারণ
হবে যে মরণ ভাবে জানি
বলে দুর্বিন শায় প্রেমেরই দুর্দশায়
জীবন গেল আশায় নাই যামিনী।।
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 121
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে
- Sub Title: উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি
- Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা
এমন মধুর নামে রতি না জন্মিল রে
- Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
মুখে কি হয় মানুষ পরিচয়
- Sub Title: রুহু ইনছান হলে মানুষ কয়
মুরশিদও নিদানের বন্ধু রে
- Sub Title: এই দাসে রে কবুল করলানি
নিদিয়া পাষাণ বন্ধু রে
- Sub Title: বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে
উপায় কি করি গো বল মনোচোরা
- Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল
কি বলমু কালিয়া রূপের কথা, গো সজনী
- Sub Title: কি বলামু কালিয়া রূপের কথা
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
- Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
হান্নান মান্নান বন্ধু রে
- Sub Title: সাত্তারও গাফফার
আপন সাধন আমার হইল না
- Sub Title: আমার পাগলা মনে কি বুঝিল আপন সাধন কইল না
বাংলা
English