যদি দেহ রাজ্যের ইলেকশনে
হবে উইনার
ভাব ভক্তি বিশ্বাসের তরে
সাজাও নিয়া ক্যানভেসার।।মন রে-
নিয়া সমিতির সমর্থন
দাখিল কর নমিনেশন
পাবে সে ভোটের পারমিশন
গুরু রিটার্নিং অফিসার
বিপক্ষে তোর ভোটের প্রার্থী
তব রানি নাম কুমতি
ছয়জনা তার সঙ্গের সাথী
কাম ক্রোধ লোভ অহংকার।।মন রে-
ভোটদাতা হয় মোল্লজনা
সরকারের নীতি মানে না
চাষ করে খায় খাজনা দেয় না
নিজে নিজের জমিদার
ভাব ভক্তি বিশ্বাস তিনজনে
সমিতির পক্ষ টানে
বুঝাইল জনে জনে
কেউ কথা শুনে না তার।।মন রে-
কুমতির ক্যানভেসার যত
কৌশলক্রমে সবাই শক্ত
সবাই তাদের অনুগত
মন্ত্রণা দেয় বারবার
ইলেকশনের ডেইট পড়িল
মনিপুরে সেন্টার দিলো
জ্ঞান বাবু নিজে সাজিল
প্রিসাইডিং অফিসার।।মন রে-
পোলিং মাস্টার যৌবন বাবু
তার প্রতাপে সবাই কাবু
মদনানন্দ নিজে হলেন
কুমতির এজেন্টার
মহারাজার সৈন্য সেনা
পাহারা দেয় সর্বজনা
দুইটি বাক্সের ভোট গণনা
জ্ঞান বাবু করবেন সেবার।।মন রে-
কুমতি উইনার হইলে
বান্ধিবে রাজদ্রোহী বলে
নিয়া দিবে মাইয়ার জেলে
করবে কতই অত্যাচার
যে রাজ্যে কুমতি প্রধান
রাজ্য তোমার হবে শ্মশান
জরা ব্যাধির অত্যাচারের
সৃষ্টি হবে হাহাকার।।মন রে-
রাজ্য শক্তি হবে দুর্বল
যম রাজায় করিবে দখল
সময় থাকতে ওরে পাগল
শীঘ্র হও না হুঁশিয়ার
অনুরাগের অস্ত্র ধরো
কুমতিরে দমন করো
দুর্বিন শাহ কয় তা না হলে
কান্দা মাত্র হবে সার।।
যদি দেহ রাজ্যের ইলেকশনে
- Sub Title: হবে উইনার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 112
বাউল গান এর নতুন প্রবন্ধ
যমুনায় জল আনতে যাচ্ছ
- Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ
শ্যাম রাজ পন্থের মাঝে
- Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে
ও বন্ধু নবীন রসিয়া
- Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
- Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া
- Sub Title: দিবানিশি অবসর নাই জীবন ভরিয়া
মনের মতো প্রেমিক যদি পাই
- Sub Title: প্রেমের ব্যথা বলি তারে
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
- Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
বাবা গাউছুল আজম নুরে আলম
- Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
সারা দুনিয়ায় সারা পড়েছে
- Sub Title: মলয় পবন গায় ঘন ঘন গাউসুল আজম গাউসুল আজম
মন অহঙ্কারে দিন কাটালি
- Sub Title: তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে
শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি
- Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি
কাল প্রেমে হলো না সুরিত
- Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে
বাংলা
English