"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আইল না শ্যাম কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো

কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
আইল না শ্যাম, কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো।।

প্রথম প্রহর রাত্রি গো সখি, যখন গেল হইয়া
ললিতা বিশখা সখি বনফুল তুলিয়া গো।।

বনফুলে গাঁথা মালা গো, সখি আদর করিয়া
মনের সাধে বন্ধের গলে, দিতাম হার পরাইয়া গো।।

দ্বিতীয় প্রহর গেল সখি, আশার পথে চাইয়া
ওই আসবে ওই আসবে, আমার শ্যামনগর কালিয়া গো।।

তৃতীয় প্রহর গেল গো সখি, মলিন ভাব ধরিয়া
চতুর্থ প্রহরে কোকিল ডাকে, ডালে বইয়া গো।।

কুহু কুহু ডাক শুনিয়া গো সখি প্রাণ উঠে কাঁদিয়া
অসময়ে কাল কোকিল ডাকে কী সুখ পাইয়া গো।

যাও রে কোকিল কইও শ্যামরে, তোমার রাই গেল মরিয়া
সে যেন না দোষে গেলে কলঙ্ক নাম রইয়া গো।।

দুর্বিন শাহ কয় আর দেরি নাই গো সখি, নিশি গেল বইয়া
শয্যাগত হইল দেহ, প্রাণ যাবে ছাড়িয়া গো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আর জ্বালাইও না ভাণ্ডারী

  • Sub Title: কচি মনে এত জ্বালা সইতে পারি না ॥ (ভাণ্ডারী)
রাধারমণ দত্ত

বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা

  • Sub Title: তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে
মাইজভাণ্ডারী গান

ধরনা ধরনা সখি বন্ধু বিনে

  • Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব
মাইজভাণ্ডারী গান

আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও

  • Sub Title: আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও দরবারীগণ রে
হাসন রাজা

ওগো সই তোমার বাড়ি আমার বাড়ি

  • Sub Title: মধ্যে আড়িপড়ি
হাসন রাজা

আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয়

  • Sub Title: আমি আমি বলি যে মাবুদই আল্লাহ হয়
দুর্বিন শাহ

আল্লা তোমায় ডাকি গো

  • Sub Title: তুমি দয়া করো গো
মাইজভাণ্ডারী গান

প্রেমিকে নামাজ পড়েনা

  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
রাধারমণ দত্ত

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন

  • Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
কবিয়াল রমেশ শীল

দুনিয়া সরকারী খামার

  • Sub Title: কত চাষা আবাদ করে এসে বারে বার
শাহ আব্দুল করিম

শোনেন বন্ধুগণ

  • Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার

  • Sub Title: মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated