গভীর-নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে-
সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে-সে কি তুমি, সে কি তুমি?
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়,
ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু’টি যেন রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে-
সে কি তুমি, সে কি তুমি?নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম।
সে কি তুমি, সে কি তুমি?মহাসাগরের ঢেউ-এর মতন
বুকে এসে বাজে কাহার রোদন,
‘পিয়া পিয়া’ নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখী
আমার চম্পা শাখে-
সে কি তুমি, সে কি তুমি?
গভীর-নিশীথে ঘুম ভেঙে যায়
- Sub Title: সে কি তুমি সে কি তুমি?
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 48
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
- Sub Title: মম ভবনে হে আয়ুষ্মতী
বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি
- Sub Title: তোমার ঘরে আজ উৎসবের রাতি
দূর বেণু-কুঞ্জে বাজে মুরলী মুহু মুহু
- Sub Title: যেন বারে বারে
জাতের বজ্জাতি
- Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
- Sub Title: ছায়া-আঁচল-ঢাকা কানন তলে
পলাশ-মঞ্জরী পরায়ে দে লো মঞ্জুলিকা
- Sub Title: আজি রসিয়ার রাসে হবো আমি নায়িকা লো
মোর বেদনার কারাগারে জাগো
- Sub Title: অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
- Sub Title: মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
- Sub Title: মন দিয়ে যে দেখি তোমায়
তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
- Sub Title: চুপি চুপি আসিলে বাতায়নে
বাংলা
English 