“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী
  • Sub Title: সাজে বনভূমি সুন্দরী

আসে বসন্ত ফুল-বনে
সাজে বনভূমি সুন্দরী।
চরণে পায়েলা রুমুঝুমু

মধুপ উঠিছে গুঞ্জরী।।

ফুলরেণু-মাখা দখিনা বায়
বাতাস করেছে বন-বালায়,
বন-কবরী-নিকুঞ্জ-ছায়
মুকুলিকা ওঠে মুঞ্জরি।।

কুহু আজি ডাকে মুহুমুহু,
‘পিউ কাঁহা’ কাঁদে উহু উহু
পাখায় পাখায় দোঁহে দুঁহু
বাঁধে চঞ্চর চঞ্চরী।।

দুলে আলো-ছায়া বন-দুকূল,
ওড়ে প্রজাপতি কল্কা ফুল
কর্ণে অতসী স্বর্ণ-দুল
আলোক-লতার সাত-নরী।।

পদ্ম ডলিয়া পায়ে বালা
করিয়াছে সারা বন আলা,
দ্বারে মঞ্জুরী-দীপ জ্বালা,
ডালপালা রচে ফুলছড়ি।।

কবি, তোর ফুল-মালি কেমন,
ফাল্গুনে শূন্য পুষ্পবন,
বরিবি বঁধূরে এলে কানন
রিক্ত হাতে কি ভুল ভরি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ ঘর-ভুলানো সুরে
ঐ ঘর-ভুলানো সুরে

ঐ ঘর-ভুলানো সুরে

  • Sub Title: কে গান গেয়ে যায় দূরে
আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া
আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া

আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া

  • Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া
বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল
বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল

বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল

  • Sub Title: প্রথম মেলিল আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন