“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে এলে মোর ব্যথার গানে গোপন
কে এলে মোর ব্যথার গানে গোপন
  • Sub Title: গোপন-লোকের বন্ধু গোপন

কে এলে মোর ব্যথার গানে
গোপন-লোকের বন্ধু গোপন।
নাইতে আমার গানের ধারায়

এলে সুরের মানসী কোন্।।

গান গেয়ে যাই আপন মনে
সুরের পাখী গহন-বনে,
সে সুর বেঁধে কার নয়নে,
জানে শুধু তার নয়ন।।

কে গো তুমি গন্ধ-কুসুম,
গান গেয়ে কি ভেঙেছি ঘুম,
তমার ব্যথার নিশীথ নিঝুম
হেরে কি মোর গানের স্বপন।।

সুরের গোপন বাসর-ঘরে
গানের মালা বদল করে
সকল আঁখির অগোচরে
না দেখাতেই মোদের মিলন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 সে ভাব উদয় না হলে
সে ভাব উদয় না হলে

সে ভাব উদয় না হলে

  • Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
আরে পুষ্প বলি রে তোমারে
আরে পুষ্প বলি রে তোমারে

আরে পুষ্প বলি রে তোমারে

  • Sub Title: রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে
ও রূপ লাগিল নয়নে বন্ধু
ও রূপ লাগিল নয়নে বন্ধু

ও রূপ লাগিল নয়নে বন্ধু

  • Sub Title: ঘরে আছে কুলবধূ মুখে নাহি সব মধু
এগো বৃষভানুর মাইয়া
এগো বৃষভানুর মাইয়া

এগো বৃষভানুর মাইয়া

  • Sub Title: ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন