“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি যদি আরব হতাম, মদিনারই পথ
আমি যদি আরব হতাম, মদিনারই পথ
  • Sub Title: এই পথে মোর চ’লে যেতেন নূর-নবী হজরত

আমি যদি আরব হতাম, মদিনারই পথ,
এই পথে মোর চ’লে যেতেন নূর-নবী হজরত।।
পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,

আমি ঝর্না হয়ে গ’লে যেতাম অম্নি পরম সুখে;
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ্-ই-তুরে,
দিবা নিশি করতাম তাঁর কদম জিয়ারত।।

মা ফাতেমা খেলতো এসে আমার ধূলি লয়ে,
আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।

হাসান হোসেন হেসে হেসে
নাচতো আমার বক্ষে এসে
চক্ষে আমার বইতো নদী পেয়ে সে নেয়ামত।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার মনের আগুন

  • Sub Title: তোমারে না পাইয়া
ও কালা, কালা রে
ও কালা, কালা রে

ও কালা, কালা রে

  • Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন