আমার হরিনামে রুচি
কারণ পরিনামে লুচি
আমি ভোজনের লাগি করি ভজন।আমি মালপো-র লাগি তল্পি বাঁধিয়া
এ কল্প-লোকে এসেছি মন।।‘রাধা-বল্লভি’-লোভে পূজি রাধা-বল্লভে,
রস-গোল্লার লাগি আসি রাস-মোচ্ছবে!
আমার গোল্লায় গেছে মন রস-গোল্লায় গেছে মন!ও তো রসগোল্লা কভু নয়
যেন ন্যাড়া-মাথা বাবাজি থালাতে হয়েন উদয়!
গজা দেখে প্রেম যে গজায় হৃদিতলে রে,
পানতোয়া দেখে প্রাণ নাচে হরি বলে রে!
ঐ গোলগাল মোয়া মায়াময় এই সংসার দেয় ভুলিয়ে,
আর ক্ষীরের খোয়াতে খোয়াইতে কুল মন ওঠে চুল্বুলিয়ে!
মন বলে হরি হরি হাত বলে হরো হে
অরসিকে তেড়ে আসে বলে ওহে ধরো হে!
সংসারেতে ভক্ত শুধু রাঁধুনি ও ময়রাই-
সেই দুই ভাই আজি এসেছে রে!
যারা ময়দা পেয়ে মাল্পো বিলোয়
সে দুই ভাই আজি এসেছে রে!
আমি চিনি মেখে গায়ে যোগী হব দাদা যাব ময়রার দেশে
রস- করার কড়াই-এ ডুবিয়া মরিব গলে সন্দেশ ঠেসে।
ভোজন-ভজহরির শোনো এই তথ্য
গো-ময় সংসারে ভোজনই সত্য।।
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
- Sub Title: কারণ পরিনামে লুচি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
- Sub Title: হে হৃদয়েশ্বর-
আমি বিনয় করি বলি রে
- Sub Title: সোনা বন্ধের খবর আনি শীঘ্র দেও আনিয়া
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
- Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি
গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি
- Sub Title: গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি
সই আমি বসে রৈলাম কার আশায়
- Sub Title: কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়
ভবে চিনলে না কেন তারে
- Sub Title: যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্মাঝারে
কে বোঝে সাঁইর লীলা খেলা
- Sub Title: ও সে আপনি হয় গুরু, আপনি চেলা
ধড়ে কোথায় মক্কা-মদিনা
- Sub Title: চেয়ে দেখ এক নজরে
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
- Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
বলি ও ননদী আর দু মুঠো
- Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
বাংলা
English 
Comments