“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
  • Sub Title: মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী

মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী।।
আল্লার প্রিয় সখা, দুলাল মা আমেনার,

খাদিজার স্বামী, প্রিয়তম আয়েশার,
আসহাবের হামদম, ওয়ালেদ ফাতেমার,
বেলালের আজান, খালেদের তলোয়ার,
কেয়ামতে উম্মত শাফায়ত-কারী।।

তৌহিদ-বাণী মুখে, আল-কোরআন হাতে,
খোদার নূর দেখি যাঁর হাসির ইশারাতে
যাঁর কদমের নীচে দুলে কত জিন্নাত,
যে দু-হাতে বিলাল দুনিয়ায় খোদার মোহাব্বত
হো মে’রাজের দুলহা আল্লার আরশচারী।।

নয়নে যাঁর সদা খোদার রহমত ঝরে
সংসার মরুবাসী পিয়াসার তরে,
আনিল যে কওসর সাহারা নিঙাড়ি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

  • Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন