“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
  • Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
(যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম, আজও করে ঝলমল।।
কত সম্রাট হল ধূলি স্মৃতির গোরস্থানে,

পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহজাহানে
শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর, গুঞ্জরে অবিরল।।
কেমনে জানিল শাহজাহান? প্রেম পৃথিবীতে মরে যায়!
(তাই) পাষাণ-প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়?
(যেন) তাজের পাষাণ-অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম, বিরহী-আত্মা আজও অভিযোগ হানে,
(বুঝি) সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা-জল।।

[‘পঞ্চাঙ্গনা’ ও ‘মদিনা’ গ্রন্থে গানটিতে সব এক থাকলেও দুটি শব্দের পরিবর্তন আছে।
ক. ‘বৃন্দাবনের’ স্থলে আছে ‘ফিরদৌসের’
খ. ‘প্রেমিক শাজাহানে’র স্থলে আছে ‘প্রেমিক বাদশাহ শাহজাহানে’]

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

একি বিপদ হইল গো
একি বিপদ হইল গো

একি বিপদ হইল গো

  • Sub Title: ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই
আমরা নূতন প্রাণের চর হা হা
আমরা নূতন প্রাণের চর হা হা

আমরা নূতন প্রাণের চর হা হা

  • Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন