কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা-মায়ের গলে।
সহস্র-দল জীবন-কমলদোলে রে যার চরণ-তলে।।
কে বলে মোর মা-কে কালো,
মায়ের হাসি দিনের আলো,
মায়ের আমার গায়ের জ্যোতি
গগন-পবন-জলে-স্থলে।।শিবের বুকে চরণ যাঁহার
কেশব যাঁরে পায় না ধ্যানে,
শব নিয়ে সে রয় শ্মশানে
কে জানে কোন অভিমানে।সৃষ্টিরে মা রয় আবরি,
সেই মা নাকি দিগম্বরী?
তাঁরে অসুরে কয় ভয়ঙ্করী
ভক্ত তাঁয় অভয়া বলে।।
কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে
- Sub Title: আমার শ্যামা-মায়ের গলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখো দেখো নূর পেয়ালা
- Sub Title: আগে থেকে কবুল করো
জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে
- Sub Title: উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
পান খাইয়া ঠোঁট লাল করিলাম
- Sub Title: বন্ধু ভাগ্য হইলো না
দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি
- Sub Title: শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি
যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী
- Sub Title: কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী
বন্ধু বিনে এ জগতে
- Sub Title: সময় থাকতে-তারে চিনলাম না ধু
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
- Sub Title: কারও কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
- Sub Title: তব পদে মতি (রাখ)
কাটাবনবিহারিণী সুর-কানা দেবী
- Sub Title: তাঁরি পদ সেবি করি তাঁহারই ভজনা
ইলিশামাছ কি বিলে থাকে
- Sub Title: মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে
বাংলা
English 
Comments