ওগো প্রিয়, তব গান!
আকাশ-গাঙের জোয়ারে
উজান বহিয়া যায়।মোর কথাগুলি কাঁদিছে বুকের মাঝারে
পথ খুঁজে নাহি পায়।।ওগো দখিনা পবন, ফুলের সুরভি বহ
ওরি সাথে মোর না-বলা বাণী লহ,
ওগো মেঘ, তুমি মোর হয়ে গিয়ে কহ,
বন্দিনী গিরি ঝরনা পাষাণ-তলে
যে কথা কহিতে চায়।।ওরে ও সুরমা, পদ্মা, কর্ণফুলি, তোদের ভাটির স্রোতে
নিয়ে যা আমার না-বলা বাণীগুলি ধুয়ে মোর বুক হতে।(ওরে) ‘চোখ গেল’ বৌ কথা কও’ পাখি,
তোদের কণ্ঠে মোর সুর, যাই রাখি কি?
(ওরে) মাঠের মুরলী কহিও তাহারে ডাকি,
আমার গানের কলি না-ফোটা বুলি
ঝরে গেল নিরাশায়।।
ওগো প্রিয়, তব গান আকাশ-গাঙের জোয়ারে
- Sub Title: আকাশ-গাঙের জোয়ারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু আমার জীবনের জীবন না দেখিলে প্ৰাণ বন্ধুরে
- Sub Title: সদায় উচাট করে মন ধু
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
- Sub Title: অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ধু
আজি এ নিরালা কুঞ্জে আমার
- Sub Title: বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
- Sub Title: জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়
নাচে নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী
- Sub Title: নৃত্য-কালী শ্যামা নাচে
এ শুধু অলস মায়া, ও শুধু মেঘের খেলা
- Sub Title: এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
আকাশে বাতাসে
- Sub Title: চল সাথী উড়ে যাই
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে
- Sub Title: তারে কেড়ে নেব ছেড়ে দেব না- না- না
যৌবন-সিন্ধু টলমল টলমল
- Sub Title: প্রেমের ইন্দু আকাশে ঝলমল
কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
- Sub Title: যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল
কৃষ্ণকলি আমি তারেই বলি
- Sub Title: মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ
বাংলা
English 
Comments