“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চল
পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চল
  • Sub Title: ধীরে ধীরে ধীরে চল

পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো।
ধীরে ধীরে ধীরে চল।
চলিতে ছলকি যায় ঘটে জল ছলছল।।

একে পথ আঁকাবাঁকা,
তাহে কণ্টক-শাখা
আঁচল ধরে টানে, টলে তনু টলমল।।

ভরা যৌবন-তরী,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি আমার এ কী হলো।।

পথের পাশে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি সরে যেতে বলো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কন্যার পায়ের নূপুর বাজে রে
কন্যার পায়ের নূপুর বাজে রে

কন্যার পায়ের নূপুর বাজে রে

  • Sub Title: রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন