ওরে ডেকে দে দে লো, মহুয়া-বনে ফুল ফোটাতো
বাজিয়ে বাঁশি কে।
বনের হরিণ নাচাত, পাখিকে গান গাওয়াত, ঢেউ ওঠাতোঝর্ণাজলে- পাহাড়তলিতে।।
তার গানের কথা জানিয়ে দিত ফুলের মধুকে,
তার সুরের নেশা করতো ব্যাকুল মনের বঁধুকে গো
মনের বঁধুকে
বুকের মাঝে বাজতো নূপুর চপল হাসিতে লো
তার চপল হাসিতে।।আঁধার রাতে ফোটাত সে হলুদ গাঁদার ফুল
সে বন কাঁদাত, মন কাঁদাত, কাজ করাত ভুল লো
কাজ করাত ভুল।আর সে বাঁশি শুনি না
ধোঁয়ার ছলে কাঁদি না,
আর রাঙা শাড়ি পরি না,
নোটন খোঁপা বাঁধি না,
আমি রইতে নারি না হেরে সেই বন-উদাসী লো
বন-উদাসীকে।।
ওরে ডেকে দে দে লো
- Sub Title: বাজিয়ে বাঁশি কে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 60
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল
- Sub Title: দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল॥
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা
- Sub Title: স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা
দুলে চরাচর হিন্দোল-দোলে
- Sub Title: বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে
তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে
- Sub Title: লয়ে ক্ষীর সর ননী
বুকে তোমায় নাই বা পেলাম
- Sub Title: রইবে আমার চোখের জলে
রুমঝুম ঝুমঝুম নূপুর বোলে
- Sub Title: বন-পথে যায় কে বালিকা
জরীন হরফে লেখা
- Sub Title: রূপালি হরফে লেখা
পিউ পিউ বিরহী পাপিয়া বোলে
- Sub Title: কৃষ্ণচূড়া বনে ফাগুন সমীরণে
মোহর্মের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়ায়
- Sub Title: ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়
কী হবে জানিয়া বলো
- Sub Title: কেন জল নয়নে
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্
- Sub Title: ঝুম্ ঝুম্ নূপুর বাজে
বাংলা
English 