“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বুকে তোমায় নাই বা পেলাম
বুকে তোমায় নাই বা পেলাম
  • Sub Title: রইবে আমার চোখের জলে

বুকে তোমায় নাই-বা পেলাম
রইবে আমার চোখের জলে।
ওগো বঁধু! তোমার আসন

গভীর ব্যথায় হিয়ার তলে।।

আসবে যখন তিমির-রাতি
রইবে না কেউ জাগার সাথী,
আসব সেদিন জ্বালব বাতি,
মুছব নয়ন-জল আঁচলে।।

নাই-বা হলাম প্রিয় তোমার,
বন্ধু হতে দোষ কি বঁধু?
মুখের ‘মধু’র তৃষ্ণা শেষে
আমি দিব বুকের মধু।
আমি ভালোবাসিনিতো,
ভালোবাসা পাবার ছলে।।

বাহুর পাশে প্রিয়ায় বেঁধে
আমার তরে উঠবে কেঁদে,
সেই তো আমার জয় গো, প্রিয়,
অন্তরে রই, রই না গলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কার কাছে জানাব গো
আমি কার কাছে জানাব গো

আমি কার কাছে জানাব গো

  • Sub Title: শ্যাম পিরিতের এত যন্ত্রণা
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: আমার বনের কুহু-কেকা!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন