মোহর্মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়।
ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়।।
কাঁদিয়া জয়নাল আবেদিন বেহুঁশ হল কারবালায়।বেহেশ্তে লুটিয়া কাঁদে আলি ও মা ফাতেমায়।।
আজও শুনি কাঁদে যেন কুল মুলুক আশমান জমিন।
ঝরে মেঘে খুন লালে-লাল শোক-মরু সাহারায়।।কাশেমের লাশ লয়ে কাঁদে বিবি সকিনা।
আসগরের ওই কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।।কাঁদে বিশ্বের মুসলিম আজি, গাহে তারই মর্সিয়া।
ঝরে হাজার বছর ধরে অশ্রু শোকে হায়।।
মোহর্মের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়ায়
- Sub Title: ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার দেশের মাটি
- Sub Title: ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
সহসা কি গোল বাধাল পাপিয়া আর পিকে
- Sub Title: গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে
যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে
- Sub Title: উঠিছে দুলে
কানন গিরি সিন্ধু পার ফিরনু পথিক দেশ-বিদেশ
- Sub Title: ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ
চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে
- Sub Title: তুমি নাই মোর কাছে— সেই কথা শুধু জাগে॥
ভালোবাসায় বাঁধব বাসা
- Sub Title: আমরা দু’টি মাণিক-জোড়
যৌবন-সিন্ধু টলমল টলমল
- Sub Title: প্রেমের ইন্দু আকাশে ঝলমল
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
ফিরে আয় ঘরে ফিরে আয়
- Sub Title: পথহারা ওরে ঘর-ছাড়া;
জনম জনম গেল আশা-পথ চাহি
- Sub Title: মরু-মুসাফির চলি পার নাহি নাহি
কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
- Sub Title: মোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি সম কাঁদে ও কে
উচাটন মন ঘরে রয় না
- Sub Title: ডাকে পথে বাঁকা তব নয়না (পিয়া মোর)
বাংলা
English 